Recruitment 2023: শিক্ষাক্ষেত্রে শিক্ষিকা হিসাবে কাজ করার দারুন সুযোগ! একাধিক শূন্যপদে হবে নিয়োগ

শিক্ষাক্ষেত্রে একাধিক ( Job At Education Sector) শূন্যপদের নিয়োগ করা হবে। তবে দিল্লি শিক্ষা বিভাগের তরফে এই নিয়োগ করা হবে। বিশেষ করে মহিলাদের জন্যে দারুন সুযোগ এটি। বিশেষ করে যারা সরকারি চাকরি খুঁজছেন তাঁদের জন্যে দারুন

DSSSB Recruitment 2023: চাকরির বাজারে বড় খবর। শিক্ষাক্ষেত্রে একাধিক ( Job At Education Sector) শূন্যপদের নিয়োগ করা হবে। তবে দিল্লি শিক্ষা বিভাগের তরফে এই নিয়োগ করা হবে। বিশেষ করে মহিলাদের জন্যে দারুন সুযোগ এটি। বিশেষ করে যারা সরকারি চাকরি খুঁজছেন তাঁদের জন্যে দারুন সুযোগ করে দিচ্ছি দিল্লি শিক্ষা বিভাগ।

পিজিটি টিচার্স (teacher job) হিসাবে এই নিয়োগ করা হবে। কীভাবে কোথায় আবেদন করতে হবে সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীকে অবিলম্বে এই শূন্যপদের জন্য আবেদন করতে বলা হয়েছে।

বিংপ্তিটি পড়ে নিতে হবে

বিংপ্তিটি পড়ে নিতে হবে

দিল্লি নির্বাচন বোর্ড, DSSSB - এর তরফে ইতিমধ্যে ( Recruitment 2023) বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, পিজিটি অর্থনীতির পদের জন্য এই নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://dsssb.delhi.gov.in/sites/default/files/All-PDF/Advt.%20%2009-2022%20FINAL_0.pdf - ক্লিক করতে বলা হয়েছে। বিস্তারিত পড়েই এই পদের জন্য আবেদন করুন।

কারা আবেদন করতে পারবেন-

কারা আবেদন করতে পারবেন-

অর্থনীতিতে বেশ কয়েকটি শূন্যপদ রয়েছে বলে জানা গিয়েছে। আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতেই হবে। এছাড়াও এই বিষয়ে ডিগ্রি, ডিপ্লোমা বা পিএইচডি ডিগ্রি রয়েছে এমন প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে পারবেন। এমনটাই জানানো হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে।

বয়স সংক্রান্ত তথ্য

বয়স সংক্রান্ত তথ্য

এই বিষয়ে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে নুন্যতম ৩৬ বছরের মধ্যেই। কখনই এর বেশি হওয়া চলবে না। তবে সংরক্ষিওত কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে বয়সে। বিস্তারিত জেনেই আবেদন করতে বলা হয়েছে।

কীভাবে বেছে নেওয়া হবে

কীভাবে বেছে নেওয়া হবে

এই বিষয়ে বিস্তারিত ভাবে জানানো হয়েছে। যেখানে টিয়র-১ পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে। তবে পরীক্ষা মোটেই সহজ হবে না।; যেখানে মোট ৩০০ অঙ্ক রয়েছে। তবে তাৎপর্যপূর্ণ ভাবে নেগেটিভ মার্কিং রয়েছে এই পরীক্ষাতে। ফলে প্রশ্নের উত্তর দিতে হবে যথেষ্ট যথেষ্ট মাথা খাটিয়ে।

কীভাবে আবেদন করবেন-

কীভাবে আবেদন করবেন-

এই পদের জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্যে DSSB-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আবেদন করতে হবে। এজন্যে এই লিঙ্কে- dsssbonline.nic.ইন- ক্লিক করতে বলা হয়েছে। গত তিন জানুয়ারি থেকে এই কিন্তু এই শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মাথায় রাখতে হবে সংশ্লিষ্ট আবেদন কিন্তু আগামী ১লা ফেব্রুয়ারির মধ্যেই সেরে ফেলতে হবে। এরপর আর কোনও আবেদন গ্রাহ্য হবে না।

তবে এই বিষয়ে আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+