Teacher vacancy 2023 : প্রতিবেশী রাজ্যে ৭৮ হাজার শিক্ষক নিয়োগ, যোগ্যতা প্রকাশ করল কমিশন
Bihar Teacher Bharti 2023 : ৭৮ হাজার শিক্ষক নিয়োগ। প্রথমবারের জন্যে বিহারের ১২ ক্লাস পর্যন্ত একাধিক স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। সম্প্রতি বিহার পাবলিক সার্ভিস কমিশনের তরফে এই শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে।
সেই মতো খুব শীঘ্রই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হবে। তবে কোন কোন পদের জন্যে এই নিয়োগ করা হবে সে বিষয়ে জানানো হয়েছে এক বার্তা। পাশাপাশি শিক্ষকদের যোগ্যতা কি হবে তাও জানানো হয়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ক্লাস ১১ এবংফ ১২ এর জন্যে এই নিয়োগ করা হবে। এজন্যে সংশ্লিষ্ট বিষয়ে ৫০ শতাংশ মার্কসের সঙ্গে পোস্ট গ্যাজুয়েট পাশ করতে হবে। এছাড়াও বিএডে ৪৫ শতাংশ মার্কস থাকতে হবে।

অন্যদিকে ক্লাস ১২ এর জন্যে স্নাতকোত্তর এবং B.Ed বা B.Sc.Ed বা 55% নম্বর সহ স্নাতকোত্তর পাশ করতে হবে বলে জানানো হয়েছগে। এছাড়াও কম্পিউটার সাবজেক্টদের জন্যে নুন্যতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে অঙ্কে। একই সঙ্গে DOEACC এর লেভেল কিংবা যে কোনও বিষয়ে পোস্ট গ্যাজুয়েটে, কম্পিউটারে সায়েন্স কিংবা আইটি নিয়ে বিস্তারিত ভাবে পড়াশুনা থাকতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে বিহার পাবলিক সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি ভাবে দেখে নিতে হবে।
হাইস্কুলে অর্থাৎ নবম এবং দশম শ্রেনির বিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্যে সংশ্লিষ্ট বিষয়ে নুন্যতম সংশ্লিষ্ট বিষয়ে নম্বর ৫০ শতানগশ নম্বর থাকতে হবে। এছাড়াও গ্র্যাজুয়েটে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। শারীরিক বিষয়ে আবেদনকারীকে নুন্যতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে অঙ্কে। এছাড়াও আরও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। তা ভালো ভাবে জেনে নিতে হবে। অন্যদিকে প্রথম থেকে ক্লাস পাঁচ পর্যন্ত পড়াতেও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যোগ্যতা।
জানা গিয়েছে, কমপক্ষে 50% নম্বর সহ সিনিয়র মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষায় দু'বছরের ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 50% নম্বর সহ সিনিয়র মাধ্যমিক এবং 4 বছরের বি.এল.ডি থাকতে হবে বলে জানা গিয়েছে। এছাড়াও ছয় মাসের ট্রেনিং শিক্ষাকতা থাকতে হবে।

এছাড়াও ক্লাস ৮ পর্যন্ত পড়ানোর ক্ষেত্রেও নিরদীষ্ট করে দেওয়া হয়েছে যোগ্যতা। সংশ্লিষ্ট বিষয়ে নুন্যতম স্নাতক থাকতেই হবে। এছাড়াও দুবছরের ডিপ্লোমা থাকতে হবে। যেখানে ৫০ শতাংশ মার্কস থাকতে হবে। বিএড বাধ্যতামুলক করা হয়েছে।
খুব শিঘ্রই বিহার পাবলিক সার্ভিস কমিশনের বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে। এজন্যে নজর রাখতে হবে বিহার পাবলিক সার্ভিস কমিশনের সরকারি ওয়েবসাইটে।












Click it and Unblock the Notifications