SBI job: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়োগ শুরু, আবেদনের আগে দেখুন Notification
SBI job: কাজের বাজারে দারুণ খবর। দেশের সবথেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ( State Bank of India Recruitment 2023) একাধিক শূন্যপদে নিয়োগ। মূলত স্পেশালিষ্ট পদের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে state bank of india-এর তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনের মাধ্যমেই এই পদের জন্যে নিয়োগ করা যাবে। এজন্যে state bank of india-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। এজন্যে এই লিঙ্কে- https://sbi.co.ইন/- ক্লিক করতে বলা হয়েছে।

তবে এই পদের জণ্যে আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://sbi.co.ইn/web/careers/current-openings- ক্লিক করতে বলা হয়েছে। মাথায় রাখতে হবে এই -পদের জন্যে আবেদন করতে গেলে তা করতে হবে আগামী ৫ জুনের মধ্যে।।
এরপর আর কোনও আবেদন গ্রাহ্য করা হবে না। মোট ৫০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। তবে এই নিয়োগ নভি মুম্বইয়ের জন্যে করা হবে। তবে ২৫ বছর থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে এই পদে সর্বোচ্চ ৪৮ বছর পর্যন্ত আবেদন করা যাবে বলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
যে সমস্ত পদের জন্যে এই নিয়োগ করা হবে সেগুলি হল চিফ ম্যানেজার (পিএমও-লিড), অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সলিউশন আর্কিটেক্ট লিড), প্রজেক্ট ম্যানেজার, ম্যানেজার (ডেভসেকঅপ্স ইঞ্জিনিয়ার), চিফ ম্যানেজার (টেক আর্কিটেক্ট), ম্যানেজার (ডেটা আর্কিটেক্ট), ম্যানেজার (টেক আর্কিটেক্ট) সহ একাধিক পদের জন্যে এই নিয়োগ করা হবে।

এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্কের তরফে একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে। পদ অনুযায়ী যোগ্য প্রার্থীদের বেতন ক্রম ঠিক হবে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি পদের জন্যে এই নিয়োগ করা হবে।
এজন্যে আলাদা আলাদা প্রয়োজন শিক্ষাগত হবে। এই পদের জন্যে আবেদনকারীর নুন্যতম কিছু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তা জেনেই আবেদন করতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications