SAI Recruitment: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে চাকরির সুযোগ, মাসে বেতন ৭০ হাজার টাকা
গোটা বিশ্বে যখন কর্মসংস্থান যখন চ্যালেঞ্জের মধ্যে পড়েছে সেই সময়ে ভারতে একাধিক সংস্থাতে কাজের সুযোগ রয়েছে। সরকারি এবং বেসরকারি একাধিক জায়গাতে কর্মী নিয়োগ করা হচ্ছে।
ইয়াং প্রফেশনাল (জেনারেল) পদে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে এই শূন্যপদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্যে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে বলে জানানো হয়েছে। সেখানে নির্দিষ্ট আবেদন পত্র রয়েছে। আর তা পূরণ করে পাঠাতে হবে। ওয়েবসাইটগুলি হল- https://sportsauthorityofindia.gov.ইন/sai/ এবং http://www.sailucknow.ইন/।

বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে
তবে এই পদের জন্যে আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে http://www.sailucknow.in/ ক্লিক করতে হবে। বিস্তারিত পড়েই এই শূন্যপদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। তবে মাথায় রাখতে হবে আবেদনকারীর আবেদন পত্র আগামী ১৫ ফেব্রুয়ারি রাত ১২ টার মধ্যে সংশ্লিষ্ট জায়গাতে পৌঁছে যেতে হবে।

একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে
জানা যাচ্ছে, একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। তবে প্রকাশিত খবর অনুযায়ী দু'বছরের জন্যে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। তবে আগামদিনে চুক্তি বাড়ানো হতে পারে বলেও খবর।

শিক্ষাগত যোগ্যতা
এই বিষয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে। বিই বা বি.টেক ডিগ্রি বা ২ বছরের পিজিডিএম বা এমবিবিএস বা এলএলবি বা সিএ বা আইসিডব্লুএ ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। শুধু তাই নয়, স্পোর্টস ম্যানেজমেন্টে এমবিএ কিংবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা রয়েছে এমন যে কোনও প্রার্থীদের অবশ্যই আগে অগ্রাধিকার দেওয়া হবে। তবে মান্যতা রয়েছে এমন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে হবে বলে জানানো হয়েছে। তবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

জরুরি তথ্য-
এই পদের জন্যে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে যোগ্য প্রার্থীকে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী মাসে ৫০,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এই পদের জন্য যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। তবে আবেদনের আগে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।












Click it and Unblock the Notifications