SECL Recruitment: ক্লাস ১০ পাশ করেছেন? কোল ইন্ডিয়ার এই পদে ব্যাপক নিয়োগ
SECL Recruitment 2023: কোল ইন্ডিয়া অধিনস্থ কোলফিল্ডস লিমিটেডে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে দারুণ সুযোগ। সবথেকে বড় ব্যাপার ক্লাস ১০ পাস যুবক-যুবতীদের জন্যে এই সুযোগ। আবেদন সংক্রান্ত ফর্ম ফিলাপ করে এই পদের জন্যে আবেদন করা যাবে। ইতিমধ্যে এসইসিএল অর্থাৎ South Eastern Coalfields Limited-এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ডেপুটি সার্ভেয়র সংক্রান্ত একাধিক পদের জন্যে এই নিয়োগ করা হবে। কোথায় কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।

৪০৫ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে
মোট ৪০৫ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। খনি সংক্রান্ত কাজের জন্যে ৩৫০ জনকে ( Mining Sardar) নিয়োগ করা হবে। এছাড়াও ডেপুটি সার্ভেয়র (Dy. Surveyor) পদের জন্যে মোট ৫৫ জনকে নিয়োগ করা হবে। ইতিমধ্যে Coalfields Limited-এর তরফে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফলে এই পদের জন্যে আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- http://secl-cil.in/writereaddata/Notice%20477%20Mining%20Sardar%20&%20Dy.%20Surveyor.pdf- ক্লিক করতে বলা হয়েছে।

অনলাইনের মাধ্যমেই জমা দিতে হবে ফর্ম
এই সংক্রান্ত ভর্তির ফর্ম অনলাইনে পাওয়া যাবে। আর তা সম্পূর্ণ ফিলাপ করে অনলাইনের মাধ্যমেই জমা দিতে হবে। এজন্যে South Eastern Coalfields Limited-এর অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে বলা হয়েছে। এজন্যে এই লিঙ্কে - secl-cil.ইন ক্লিক করতে বলা হয়েছে। তবে এই পদের জন্যে আবেদনের ক্ষেত্রে হাতে মাত্র দুদিন সময়। আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা
Mining Sardar পদের জন্যে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে। এছাড়াও এই সংক্রান্ত সার্টিফিকেট থাকতে হবে। অন্যদিকে Dy. Surveyor- পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারীকে ক্লাস ১০ পাশ করতেই হবে। এছাড়াও Surveyor-এর সার্টিফিকেট জমা দিতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

বয়স সংক্রান্ত ছাড়
নুন্যতম ১৮ বছর থেকে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। তবে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। কিছু ক্ষেত্রে ছাড়ের কথা বলা হয়েছে। অন্যদিকে দুটি পদের জন্যে যোগ্য প্রার্থীদের প্রতি মাসে 31 হাজার 852 টাকা বেতন হিসাবে দেওয়া হবে

কীভাবে নিয়োগ করা হবে
এই পদগুলির জন্যে যোগ্য প্রার্থীকে লিখিত পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে। এই পরীক্ষাতে যারা পাশ করবেন তাঁদেরকে স্ক্রুটিনির জন্যে তলব করা হবে। এমনটাই জানা যাবে।












Click it and Unblock the Notifications