SEBI Recruitment 2024: সেবি'র শূন্যপদে ব্যাপক নিয়োগ, কীভাবে আবেদন জানুন
SEBI Recruitment 2024: সেবি (SEBI) অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য এই নিয়োগ করা হবে। জেনারেল, লিগাল, ইনফরমেশন সহ একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে সেবি (SEBI) এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
কীভাবে কোথায় আবেদন (SEBI Recruitment 2024) করবেন বিস্তারিত জেনেই এই শূন্যপদের জন্য আবেদন করতে হবে। জেনে নিন কী কী যোগ্যতা (Job News) লাগবে।

SEBI Recruitment 2024: কীভাবে আবেদন
সেবি (SEBI) অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সরাসরি এই নিয়োগ (SEBI Recruitment 2024) করবে। এজন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তবে এই পদে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৩ এপ্রিল থেকে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে - www.sebi.gov.in -করতে বলা হয়েছে।
SEBI Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
সেবি (SEBI) এর তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ৯৭টি শূন্যপদের জন্য নিয়োগ (SEBI Recruitment 2024) করা হবে। বিভিন্ন বিভাগে এই (SEBI Recruitment 2024) নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। যেমন ৬২ জনকে নিয়োগ করা হবে জেনারেল বিভাগে, পাঁচজনকে নিয়োগ করা হবে লিগাল বিভাগে, ইনফরমেশন টেকনোলজি বিভাগে ২৪ জন, ইঞ্জিনিয়ারিং সহ একাধিক শূন্যপদের জন্য লোক নিয়োগ করবে সরকারি এই সংস্থা। এই শূন্যপদে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। লিঙ্কে করুন এই SEBI Recruitment 2024 লিঙ্কে।
SEBI Recruitment 2024: নিয়োগ পদ্ধতি
সেবি (SEBI) অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যোগ্য প্রার্থীকে (SEBI Recruitment 2024) বেঁছে নেবে। এজন্য বেশ কয়েকটি ধাপ রয়েছে। প্রত্যেক ধাপেই প্রার্থীর পারফরম্যান্স শেষ কথা। দুটি পেপারের একটি অনলাইন পরীক্ষা প্রথম ধাপে দিতে হবে প্রার্থীকে।
সেখানে পাশ করলে দ্বিতীয় ধাপের জন্য যোগ্য প্রার্থীদের ডাকা হবে। এরপর সর্বশেষ ইন্টারভিউ। দেশজুড়ে কাজ করে সেবি। বেঁছে নেওয়া যোগ্য প্রার্থীকে দেশের যে সেবির ব্রাঞ্চে নিয়োগ করা হবে।
SEBI Recruitment 2024: বেতন
বিজ্ঞপ্তি অনুযায়ী বেঁছে নেওয়া প্রার্থীকে জয়েনিংয়ের তারিখ থেকে দু'বছরের প্রবেশন পিরিয়ডে রাখা হবে। ন্যূনতম ৪৪৫০০ টাকা বেতন দেওয়া হবে। এরপর যদিও একাধিক অ্যালাউয়েন্স রয়েছে। আর সেই সমস্ত মিলিয়ে ১,৪৯,৫০০ টাকা বেতন পাবেন সেবির পদে যোগ্য প্রার্থী।












Click it and Unblock the Notifications