jobs at kolkata: কলকাতার সায়েন্স সিটিতে হবে এই নিয়োগ, হাতে সময় খুবই কম

jobs at kolkata: কলকাতার সায়েন্স সিটিতে হবে এই নিয়োগ, হাতে সময় খুবই কম

jobs at science city kolkata: চাকরির বাজারে বড় খবর। বিশেষত যারা এই মুহূর্তে কলকাতাতে থেকে কাজ করতে চান তাঁদের জন্যে অবশ্যই এই প্রতিবেদন। করোনার জন্যে দীর্ঘ দুবছর কর্মসংস্থানে বড় একটা প্রভাব পড়েছে। একাধিক সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে থমকে যায় সমস্ত নিয়োগ। ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। নতুন করে সমস্ত সেক্টরেই তৈরি হচ্ছে চাকরির বাজার। তবে একাধিক সংস্থা ফের একবার কর্মী ছাঁটাই শুরু করেছে। যা মোটেই ভালো দিক নয় বলছেন বিশ্লেষকরা।

কলকাতার সায়েন্স সিটিতে এই নিয়োগ হবে

কলকাতার সায়েন্স সিটিতে এই নিয়োগ হবে

আর এর মধ্যেই কলকাতাতে কাজের সুযোগ। তাও আবার কিনা কলকাতার সায়েন্স সিটিতে। মিনিস্ট্রি অফ কালচার স্বীকৃত এনসিএসএম অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়াম ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। আর সেখানেই কলকাতার সায়েন্স সিটিতে এই নিয়োগের কথা বলা হয়েছে। মূলত হসপিট্যালিটি ম্যানেজমেন্টে ট্রেনি পদের জন্য এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে। তবে কীভাবে - কোথায় আবেদন করতে হবে সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।

জরুরি তথ্য-

জরুরি তথ্য-

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামের তরফে এই নিয়োগ করা হবে। মূলত ট্রেনি হিসাবে হসপিট্যালিটি ম্যানেজমেন্টে এই নিয়োগ করা হবে। আগামী এক বছরের জন্যে এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। তবে এজন্যে প্রতিমাসে স্টাইপেন হিসাবে টাকা দেওয়া হবে। আর তাঁর মূল্য ১৬ হাজার ৫০০ টাকা। আরও বেশ কিছু সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। ফলে বিস্তারিত ভাবে জেনেই এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

কতগুলি পদের জন্য এই নিয়োগ-

কতগুলি পদের জন্য এই নিয়োগ-

মোট একটি পদের জন্যেই এই নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। ফলে দেরি না করে শীঘ্রই আপনার আবেদন পত্র পাঠান সংশ্লিষ্ট জায়গাতে। এই সংক্রান্ত আরও তথ্য জানতে এই লিঙ্কে - https://sciencecitykolkata.org.ইন/recruitment/- ক্লিক করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

এই বিষয়ে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। হসপিট্যালিটি ম্যানেজমেন্ট, হসপিট্যালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশুনা থাকতে হবে আবেদনকারীর। অন্তত তিন বছরের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে বলেও জানানো হয়েছে। অবশ্যই অনুমোদন রয়েছে এমন জায়গা থেকে এই পড়াশুনা করতে হবে বলে জানানো হয়েছে। ভাষার উপর দখল থাকতে হবে। বিশেষ করে বাংলা, হিন্দি এবং ইংরেজিতে ভালো ভাবে লিখতে এবং পড়তে জানতে হবে বলে জানানো হয়েছে। আরই তথ্যের জন্যে বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

নিয়োগ সংক্রান্ত তথ্য-

নিয়োগ সংক্রান্ত তথ্য-

আগামীকাল ১৫ ডিসেম্বর অ্যাপটিটিউড পরীক্ষার তারিখ। সকাল ৮টা ৩০ মিনিট থেকে শুরু হবে বলে জানা যাচ্ছে। এই ওয়েবসাইট থেকে- https://sciencecitykolkata.org.ইন/ সমস্ত জেনে নেওয়া যাবে। সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী এটা লেখা হয়েছে। বিভ্রান্ত না হয়ে বিস্তারুত জেনে নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+