SBI CBO Recruitment 2023: ৫ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ শুরু স্টেট ব্যাঙ্কে, নিয়োগ হচ্ছে কলকাতাতেও
SBI CBO Recruitment 2023: ব্যাঙ্কে কাজের স্বপ্ন দেখেন বহু যুবক-যুবতী। আর সেভাবে নিজেকে তৈরিও করেন অনেকেই। সেই সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্যে বড় খবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করবে।
ইতিমধ্যে ব্যাঙ্কের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী সার্কল বেসড অফিসার (সিবিও) পদের জন্যে নিয়োগ (SBI CBO Recruitment 2023) করা হবে। কীভাবে কোথায় আবেদন করবেন জানুন বিস্তারিত -

SBI CBO Recruitment 2023: কীভাবে আবেদন জানুন
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিবিও পদের জন্যে (SBI CBO Recruitment 2023) আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। গত ২২ নভেম্বর থেকে এই পদের জন্যে আবেদন শুরু হয়েছে। এজন্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এজন্যে এই লিঙ্কে- sbi.co.in/careers ক্লিক করতে হবে। এই পদে আবেদনের শেষ তারিখ আগামী ১২ ডিসেম্বর।
SBI CBO Recruitment 2023: বিজ্ঞপ্তি এবং শূন্যপদ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোট ৫২৮০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ (SBI CBO Recruitment 2023) করা হবে। কলকাতা সহ ব্যাঙ্কের বিভিন্ন সার্কেলে এই নিয়োগ করা হবে। নিয়োগ হবে আমদাবাদ, অমরাবতী, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, মুম্বাই মেট্রো, নয়া দিল্লি সহ আরও বেশ কয়েকটি রাজ্যে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এসবিআই'য়ের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর তা পড়তে এই লিঙ্কে- -SBI CBO Recruitment 2023 --- ক্লিক করতে হবে।
SBI CBO Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা
অনুমোদন রয়েছে এমন যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে নুন্যতম গ্র্যাজুয়েশন পাশ করতেই হবে। যে কোনও বিষয়ে পাশ করলে হবে। তবে ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি (আইডিডি) বা মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড বা কস্ট অ্যাকাউন্ট্যান্সি' নিয়ে পাশ করেছেন এমন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। স্থানীয় ভাষায় অবশ্যই আবেদনকারীকে দক্ষ হতে হবে। নুন্যতম ২১ বছর বয়স থেকে ব্যাঙ্কের সিবিও পদের (SBI CBO Recruitment 2023) জন্যে আবেদন করা যাবে। সর্বোচ্চ আবেদনের বয়স ৩০ বছর।
SBI CBO Recruitment 2023: কীভাবে নিয়োগ
পরীক্ষার মাধ্যমে শূন্যপদের জন্যে যোগ্য প্রার্থীকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI CBO Recruitment 2023) বেছে নেবে। অনলাইনে টেস্ট নেওয়া হবে। এরপর স্ক্রিনিং এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ হবে। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে এই পরীক্ষা হতে পারে। নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে আপডেট জানতে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications