Railway Recruitment 2025: বছরের শুরুতেই চাকরির বড় খবর, চার হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ, যোগ্যতা ক্লাস ১০ পাশ
Railway Recruitment 2025: আপনি ক্লাস ১০ পাশ করেছেন! আইটিআই সার্টিফিকেট আছে। তাহলে ভারতীয় রেলে চাকরি পাওয়ার দারুণ সুযোগ। সাউথ সেন্ট্রাল রেলওয়ে (South Central Railway Jobs) শিক্ষানবিশ পদের (Apprentice Post) জন্য নিয়োগ করবে। চার হাজারেরও বেশি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে।
ভারতীয় রেলের (Indian Rail) তরফে ইতিমধ্যে বিস্তারুত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরুষ এবং মহিলা উভয়ই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবে (Railway Recruitment 2025) ।

Railway Recruitment 2025: কীভাবে আবেদন জানাবেন?
সাউথ সেন্ট্রাল রেলওয়ের এই শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু (Railway Recruitment 2025) হয়ে গিয়েছে। এজন্য অনলাইনের মাধ্যমে তা করতে হবে। আবেদন জানাতে হবে এই - scr.indianrailways.gov.in -লিঙ্কে ক্লিক করে। ওয়েবসাইট খুললেই 'apprentice bharti' বলে অপশন দেখাবে। সেখানে ক্লিক করতে হবে এবং রেজিস্ট্রেশন করে আবেদন জানাতে হবে। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে।
Railway Recruitment 2025: শূন্যপদ এবং বিজ্ঞতি
আলাদা আলাদা ট্র্যান্ডে সাউথ সেন্ট্রাল রেলওয়ে নিয়োগ (Railway Recruitment 2025) করবে। মোট শূন্যপদ ৪২৩২। শুন্যপদের মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট, ডিজেল মেকানিক, এসি মেকানিক, পেইন্টার এবং অন্যান্য ট্রেড। ইলেকট্রিশিয়ান পদের জন্য সবথেকে বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা- ১০৫৩ এবং ফিটর পদে নিয়োগ হগবে ১৭৪২জন। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। রেলের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে এই বিষয়ে আপডেট আছে।
Railway Recruitment 2025: যোগ্যতা
রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, যে কোনও মান্যতা প্রাপ্ত বোর্ড থেকে ক্লাস ১০ পাশ করতে হবে আবেদনকারীকে। নুন্যতম ৫০ শতাংশ মার্কস পেতেই হবে। এর সঙ্গে সংশ্লিষ্ট আবেদনকারীর কাছে আইটিআই সার্টিফিকেট (Railway Recruitment 2025) থাকতে হবে।
Railway Recruitment 2025: বয়স সংক্রান্ত তথ্য
একাধিক শূন্যপদের জন্য নিয়োগ (Railway Recruitment 2025) করা হবে। নুন্যতম আবেদনকারীর বয়স ১৫ ধরা হয়েছে। তবে সর্বোচ্চ ২৪ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। বিস্তারিত জেনেই এই পদের জন্য আবেদন জানান।












Click it and Unblock the Notifications