Indian Railway Jobs 2023 : ক্লাস ১০ পাশ করেই ভারতীয় রেলে চাকরি! সুবর্ণ সুযোগ পড়ুয়াদের কাছে
Indian Railway Jobs 2023 : সরকারি চাকরির জন্যে নিজের প্রস্তুত করছেন তাদের জন্যে দারুন খবর! বিশেষ করে ভারতীয় রেলে ( Indian Rail) চাকরির জন্যে যারা নিজেদের তৈরি করছেন তাঁদের জন্যে বড় সুযোগ। একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করবে রেল।
ইতিমধ্যে বিস্তারিত ( Indian Railway Jobs 2023) জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে RAILWAY RECRUITMENT CELL (WESTERN RAILWAY)। মূলত শিক্ষানবিশ পদের জন্যে এই নিয়োগ করা হবে। এমনটাই রেলের তরফে বিস্তারিত ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Railway Jobs 2023 : কীভাবে আবেদন
অনলাইনের মাধ্যমে ভারতীয় রেলের এই শূন্যপদের ( Indian Railway Jobs 2023) জন্যে আবেদন করা যাবে। এজন্যে রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কিংবা এই লিঙ্কে- rrc-wr.com ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে এই আবেদন প্রক্রিয়া আগামী ২৭ জুন থেকে শুরু হবে। ফলে দ্রুত এই পদের জন্যে আবেদন করতে হবে। যদিও আগামী ২৬ জুলাই পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। এমনটাই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে।

Railway Jobs 2023 : ক্লাস ১০ পাশ বাধ্যতামূলক
শিক্ষানবিশ পদের জন্যে আবেদন করার ক্ষেত্রে ( Indian Railway Jobs 2023) আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে। এছাড়াও এই সংক্রান্ত ট্রেন্ডে আইটিআই সংস্ক্রান্ত সার্টিফিকেট থাকতে হবে। নুন্যতম ১৫ বছর থেকে এই শূন্যপদের জন্যে আবেদন করা যাবে। তবে সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করতে পারা যাবে বলে নিয়োগ সংক্রান্মত বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে।

Railway Jobs 2023 : কীভাবে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে
আইটিআই শিক্ষানবিশের জন্য যোগ্য প্রার্থীদের ( Indian Railway Jobs 2023) নির্বাচন মেধার ভিত্তিতে করা হবে। এমনটাই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আর এই মেরিট লিস্ট হাইস্কুল এবং আইটিআইতে পাওয়া মার্কসের ভিত্তিতে হবে। দুটি ক্ষেত্রেই ৫০ শতাংশ করে মার্কস থাকাটা বাধ্যতামুলক। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Railway Jobs 2023 :
এই পদের জন্যে আবেদন করতে হলে ১০০ টাকা আবেদন ( Indian Railway Jobs 2023) শুল্ক হিসাবে জমা দিতে হবে। অনলাইনের মাধ্যমেই এই টাকা জমা দেওয়া যাবে। এই পদের জন্যে আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে - Indian Railway Jobs 2023- ক্লিক করতে হবে।












Click it and Unblock the Notifications