NIA Recruitment 2024: জীবনে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন! একাধিক শূন্যপদে নিয়োগ করবে তদন্তকারী সংস্থা
NIA Recruitment 2024: জীবনে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন! জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency-NIA)-য় চাকরি করতে চান? তাহলে বড় সুযোগ।
একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে এনআইএ'তে। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি (Sarkari Naukri) দেওয়া হয়েছে। কীভাবে কোথায় আবেদন (NIA Recruitment 2024) করবেন জেনে নিন-

NIA Recruitment 2024: কীভাবে আবেদন-
টেকনিক্যাল ফরেনসিক সাইকোলজিস্ট, ফিঙ্গার প্রিন্ট স্পেশালিস্ট, এক্সপ্লোসিভ স্পেশালিস্ট, সাইবার ফরেনসিক এক্সামিনার এবং ক্রাইম সিন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ (NIA Recruitment 2024) করবে National Investigation Agency। অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে- nia.gov.in ক্লিক করতে হবে। তিন সেপ্টেম্বর কিংবা তার আগে এই পদের জন্য আবেদন করতে হবে।
NIA Recruitment 2024: ফর্ম পাঠান এই ঠিকানায়
অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া আবেদন ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ঠিকানায় (NIA Recruitment 2024) পাঠাতে হবে। সঙ্গে প্রয়োজনীয় নথিও জমা দিতে হবে। ঠিকানা হল - এসপি (প্রশাসন), এনআইএ সদর দপ্তর, সিজিও কমপ্লেক্সের বিপরীতে, লোধি রোড, নিউ দিল্লি-110003।
NIA Recruitment 2024: বিজ্ঞপ্তি এবং শূন্যপদ
মোট ৩০ টি শূন্যপদের জন্য এই নিয়োগ (NIA Recruitment 2024) করা হবে। National Investigation Agency সরাসরি এই নিয়োগ করবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে- --- NIA Recruitment 2024 - ক্লিক করতে হবে।
NIA Recruitment 2024: বয়স সংক্রান্ত তথ্য-
যে প্রার্থীরা NIA নিয়োগ 2024-এর অধীনে এই পদগুলির জন্য আবেদন (NIA Recruitment 2024) করতে চান, তাদের বয়সসীমা ৫৬ বছরের বেশি হওয়া উচিত নয়। তবেই তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।












Click it and Unblock the Notifications