মেট্রো রেলে এক লাখেরও বেশি বেতনে চাকরির সুযোগ, ৬০ বছর পর্যন্ত করা যাবে আবেদন
মেট্রো রেলে এক লাখেরও বেশি বেতনে চাকরির সুযোগ, ৬০ বছর পর্যন্ত করা যাবে আবেদন
করোনা পরিস্থিতি ঠিক হতেই দেশে বাড়ছে কর্মসংস্থান। ব্যাপক কর্মী নিয়োগের সিদ্ধান্ত মেট্রো রেলে। এই নিয়োগ হবে মধ্যপ্রদেশ মেট্রো রেল কর্পোরেশন (MPMRCL) লিমিটেডে। জানা যাচ্ছে, ম্যানেজার পদের জন্যে (MPMRCL Recruitment 2021) এই নিয়োগ করা হবে। এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে।

অনলাইনের মাধ্যমে আবেদন
আবেদন করার ক্ষেত্রে আর মাত্র ১২ দিন সময় রয়েছে। ফলে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করতে বলা হয়েছে। অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। সরকারি ওয়েবসাইট www.mpmetrorail.com-এখানে ক্লিক করে আবেদন করা যাবে। তবে অবশ্যই আবেদনের আগে ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিন। আবেদনের শেষ তারিখ আগামী ৫ ডিসেম্বর ২০২১।

১০টি পদের জন্যে হবে এই নিয়োগ
আবেদনকারীরা এই লিঙ্কে ক্লিক করে https://www.mpmetrorail.com/files/Recruitment-Notification ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিন। মোট ১০টি পদের জন্যে এই নিয়োগ হতে চলেছে। https://www.mponline.gov.in/Portal/Services/Recruit_MPMRCL/MRL03/FRMApplication - এই লিংকে ক্লিক করেও সরাসরি (MPMRCL Recruitment 2021) এই পদের জন্যে আবেদন করা যাবে।

কোন কোন পদের জন্যে হবে এই নিয়োগ
মোট ১০টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। ম্যানেজার পদের জন্যে শূন্যপদ মোট ৪টি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্যে শূন্যপদ তিনটি। ডিজিএম পদের জন্যে শূন্যপদ মাত্র দুটি। এবং জেনারেল ম্যানেজার পদের জন্যেও হবে এই নিয়োগ। তবে এক্ষেত্রে মাত্র একটি শূন্যপদের জন্যে হবে এই নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতা
একাধিক পদের জন্যে এই নিয়োগ হবে। ম্যানেজার পদের জন্যে আবেদন করছেন এমন আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে। যে কোনও মান্যতাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকতে হবে। জেনারেল ম্যানেজার পদের জন্যে আবেদনকারীর ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ম্যানেজমেণ্ট ডিগ্রি থাকতে হবে। অতিরিক্ত আরও শিক্ষাগত যোগ্যতার বিষয়ে জানতে জারি করা বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

বয়স
MP Metro Recruitment 2021-গুরুত্বপূর্ণ পদের জন্যে এই নিয়োগ করতে চলেছে মেট্রো। বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীর নুন্যতম বয়স হতে হবে ৪০ বছর। তবে কখনই আবেদনকারীর বয়স ৬০ বছরের বেশি হওয়া চলবে না।

কীভাবে বেছে নেওয়া হবে
খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। যোগ্যপ্রার্থীকে ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। ইন্টারভিউয়ের তারিখ এবং সময় আবেদনকারীর রেজিস্টার মেল আইডির মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।

বেতন কত টাকা?
একাধিক পদের জন্যে এই নিয়োগ করা হবে। জেনারেল ম্যানেজার পদের জন্যে আবেদনকারীর বেতন হবে প্রতি মাসে 1.20 লাখ টাকা থেকে 2.80 লাখ টাকা। ডিজিএম পদের জন্যে আবেদনকারীর বেতন হবে ৭০ হাজার টাকা থেকে দুই লাখ টাকা। ম্যানেজার (সিকিউরিটি, লীগল, ফাইনান্স এবং অ্যাকাউন্ট) পদে নিয়োগ হবে। বেতন প্রতি মাসে ৬০ হাজার টাকা থেকে ১.৮০ লাখ টাকা হবে। অ্যাসিসেন্ট ম্যানেজার পদের জন্যেও মোটা অংকের বেতন দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications