LIC Recruitment: স্নাতক হলে আজই আবেদন করুন এলআইসিতে, একাধিক পদে হবে নিয়োগ
অনেক সময়ে গ্র্যাজুয়েশন পাশ করে বুঝতে পারা যায় না কি করা উচিৎ। এই সময়ে একটা চাকরির প্রয়োজন হয়ে থাকে। এই অবস্থান এমন স্নাতক পাশ পড়ুয়াদের জন্য ভালো সুযোগ এনে দিয়েছে ভারতীয় জীবন বীমা সংস্থা
LIC Recruitment 2023: স্নাতক পাশ করে বসে আছেন! চাকরি পাচ্ছেন না? তাহলে আপনার জন্যে দারুন সুযোগ। LIC-তে আধিকারিক হিসাবে চাকরি পাওয়ার ব্যাপক সুযোগ। ভারতীয় জীবন নিগম অর্থাৎ LIC ( life insurance corporation of india) ব্যাপক নিয়োগ করবে। সহকারী আধিকারিক হিসাবে এই নিয়োগ (LIC Recruitment 2023) করা হবে।
কবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল। শীঘ্রই যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের এই শূন্যপদের জন্য আবেদন করতে বলা হয়েছে।

৩০০ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে
LIC এই নিয়োগ করবে। মোট ৩০০ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে সংস্থার তরফে। তবে এই শূন্যপদে (LIC Recruitment 2023) আবেদনের চূড়ান্ত সময় আজ মঙ্গলবারই শেষ হচ্ছে। দেরি না করে রাত ১২ টার আগেই সংশ্লিষ্ট জায়গাতে আপনার আবেদন পাঠিয়ে দিন। তবে এই শূন্যপদে আবেদনের আগে এলআইসি'র তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। আর এজন্যে এই লিঙ্কে- 2023/01/LIC-AAO-Recruitment-2023-Notification-PDF.pdf- ক্লিক করতে বলা হয়েছে।

online - এর মাধ্যমে হবে আবেদন
life insurance corporation of india-এর একাধিক শূন্যপদে এই নিয়োগ করবে। আর তাতে আবেদন করতে হলে সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে গিয়ে করতে হবে। এজন্যে এই লিঙ্কে- licindia.ইন ক্লিক করতে বলা হয়েছে। যে কোনও জায়গা থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে (LIC Recruitment 2023) বলে জানানো হয়েছে।

কারা আবেদন করতে পারবেন
যে কোনও বিষয়ে স্নাতক পাশ করেছেন এমন আবেদনকারী এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। তবে এক্ষেত্রে আবেদনকারীর নুন্যতম বয়স হতে হবে ২১ বছর। তবে এই পদের জন্য সর্বোচ্চ আবেদনের বয়স ৩০ বছর হতে হবে বলে সংস্থার তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত (LIC Recruitment 2023) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

কীভাবে বেছে নেওয়া হবে-
বেশ কয়েকটি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেবে life insurance corporation of india। সংস্থার তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী দুটি পরীক্ষা নেওয়া হবে। এরপর সেখান থেকে বেছে নেওয়া প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্যে ডাকা হবে। এরপর ডকুমেন্টস ভ্যারিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে ভারতীয় জীবন বীমা সংস্থা। তবে এক্ষেত্রে আবেদনকারীদের মেডিক্যাল টেস্ট নেওয়া হবে।

বেতন-
এই পদের জন্যে বেছে নেওয়া যোগ্য প্রার্থীকে প্রতি মাসে ৫৬ হাজার টাকা বেসিক বেতন হিসাবে দেওয়া হবে। অন্যান্য আরও বেশ কয়েকটি সুবিধা অনুযায়ী এ-ক্লাস শহরে যোগ্য প্রার্থীকে বেতন হিসাবে 92,000 টাকা পর্যন্ত দেওয়া হবে।












Click it and Unblock the Notifications