Kolkata Port Trust Recruitment 2023: কলকাতা বন্দরে ব্যাপক নিয়োগ, জানুন কীভাবে আবেদন করবেন
Kolkata Port Trust Recruitment 2023: কলকাতা পোর্ট ট্রাস্ট অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে একাধিক শূন্যপদে জন্যে কর্মী নিয়োগ! মূলত হলদিয়া ডক কমপ্লেক্সের জন্যে এই নিয়োগ করা হবে।
ইতিমধ্যে আজ শুক্রবার পোর্ট ট্রাস্টের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বিস্তারিত ভাবে এই প্রতিবেদনে আলোচনা করা হল। মূলত ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদের জন্যে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ
তবে আবেদন ( Kolkata Port Trust Recruitment 2023) করতে হবে ফোন করে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে একটি ফোন নম্বর দেওয়া হয়েছে। আর সেখানেই ফোন করেই রেজিস্টার করতে হবে। আর তা করতে আগামী ৮ জুলাইয়ের আগে। ৮ জুলাই ওয়াই ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত ইন্টারভিউয়ের জন্যে চূড়ান্ত সময়সীমা ধার্য করা হয়েছে। সংশ্লিষ্ঠ ঠিকানাতে পৌঁছে যেতে হবে।
Kolkata Port Trust Recruitment 2023: শূন্যপদ সংক্রান্ত তথ্য
তবে ইন্টারভিউতে বসার আগে বেশ কিছু প্রমাণ্য নথি সঙ্গে করে নিয়ে যেতে হবে আবেদনকারীকে। আর সেই সমস্ত বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। মূলত চুক্তিভিত্তিতে এই নিয়োগ করা হবে। যদিও পরে প্রয়োজন অনুযায়ী চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে বলেও জানা গিয়েছে।
তবে শূন্যপদের সংখ্য মাত্র পাঁচটি। ফলে দেরি না করে আজই শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের এই শূন্যপদের জন্যে রেজিস্টার করে রাখতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জেনারেল মেডিসিনের ভিজিটিং স্পেশালিস্ট, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার সহ বেশ কয়েকটি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে।
Kolkata Port Trust Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা
যে সমস্ত পদে এই নিয়োগ করা হবে সেখানে আবেদনকারীদের যোগ্যতা কি হবে তা স্পষ্ট ভাবে বলা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, জেনারেল মেডিসিনের স্পেশালিস্ট পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে নুন্যম এমবিবিএস হতেই হবে। একই সঙ্গে এমডি/ডিএনবি কিংবা এই ধরনের অন্য কোনও যোগ্যতা থাকাটা জরুরি।
পাশাপাশি এমবিবিএস হলেই পেডিয়াট্রিক্সের স্পেশালিস্ট পদের জন্য আবেদন করা যাবে। জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে আবেদনের ক্ষেত্রেও এমবিবিএস যোগ্যতা থাকাটা জরুরি। একই সঙ্গে কোনও হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে।
Kolkata Port Trust Recruitment 2023: বিজ্ঞপ্তিটি পড়তে ক্লিক করুন
একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের ওয়েবসাইট- https://smportkolkata.shipping.gov.in/- এ ক্লিক করতে হবে। পাশাপাশি এই লিঙ্কে - Kolkata Port Trust Recruitment 2023- ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করা যাবে।












Click it and Unblock the Notifications