কলকাতায় পোর্ট ট্রাস্টে মোটা বেতনে চাকরি সুযোগ, অফলাইনে করতে হবে আবেদন

Job At West Bengal: kolkata: কলকাতাতে থেকে যারা সরকারি চাকরি করতে চান তাদের জন্যে দারুন খবর। কলকাতাতে ব্যাপক কাজের সুযোগ। কর্মী নিয়োগ করবে শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্ট। কলকাতা পোর্ট ট্রাস্ট হিসাবেই আগে পরিচিত ছিল ঐতিহ্যবাহী এই বন্দর।

সেখানে এবার কর্মী নিয়োগ করা হবে। একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যদিও কীভাবে -কোথায় আবেদন করতে হবে সমস্ত কিছু এই প্রতিবেদনে উল্লেখ করা হল। তবে আবেদনের আগে ভালো ভাবে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

কলকাতায় পোর্ট ট্রাস্টে মোটা বেতনে চাকরি সুযোগ,

এজন্যে কলকাতা পোর্ট ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। কিংবা এই লিঙ্কে- https://smportkolkata.shipping.gov.in/index1.php?lang=1&level=0&linkid=33&lid=547- ক্লিক করেই এই বিষয়ে বিস্তারিত জানানো যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী হলদিয়া ডক কমপ্লেক্সের মেরিন অপারেশনসের জন্যেই এই নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে ডাইভিং অফিসার হিসাবে।

কলকাতা পোর্ট ট্রাস্টের তরফে এই নিয়োগ করা হবে। অফলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। ইতিমধ্যে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ফলে দেরি না করে আজই এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। কীভাবে আবেদন করতে হবে তা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবেদনের সঙ্গে বেশ কিছু নথিও পাঠাতে হবে। তবে মাথায় রাখতে হবে এই পদে আবেদনের শেষ তারিখ আগামী ১২ মে। তবে মাত্র একটি শূন্যপদের জন্যেই এই নিয়োগ করা হবে। ডেপুটেশনের মাধ্যমে এই নিয়োগ করা হবে। তবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডাইভিং সংক্রান্ত কাজ জানতে হবে। অন্তত পাঁচ বছরের জন্যে কাজের অভিজ্ঞতা থাকার কথা বলা হয়েছে।

কলকাতায় চাকরি সুযোগ

অন্যদিকে পোর্ট ট্রাস্টের অফিসাররও এই পদের জন্যে আবেদন করতে পারবেন। অন্যদিকে এই পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারীর কাছে শিপস ডাইভার কোর্সের সার্টিফিওকেট থাকতে হবে। অন্যদিকে আবেদনকারীর বয়স কখনই ৩৫ বছরের বেশি হওয়া চলবে না বলেও জানানো হয়েছে।

এই পদে যোগ্য প্রার্থীকে নিয়োগের পর মাসে ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+