Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

KMC Recruitment 2024: 'Walk-in Interview'-তে যোগদিন আর পেয়ে যান কলকাতা পুরসভার অধীনে চাকরি

KMC Recruitment 2024: কলকাতা পুরসভায় কর্মী নিয়োগ। স্বাস্থ্য বিভাগে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। বিজ্ঞপ্তি অনুযায়ী স্বাস্থ্য বিভাগে সরাসরিকলকাতা পুরসভা নিয়োগ করবে। আর তা ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনেই আবেদন করুন। দেখে নিন পুরসভার তরফে দেওয়া নিয়োগ (KMC Recruitment 2024) সংক্রান্ত বিজ্ঞপ্তিটিও-

KMC Recruitment 2024

  • KMC Recruitment 2024: কীভাবে আবেদন

Walk-in Interview এর মাধ্যমে এই নিয়োগ (KMC Recruitment 2024) করা হবে। আর তা হবে আগামীকাল শুক্রবার, ২২ মার্চ। সকাল সাড়ে ১১ টার মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে বলা হয়েছে। সঙ্গে আবেদনপত্র এবং শিক্ষাগত সহ সমস্ত নথি নিয়ে যেতে হবে বলে জানানো হয়েছে। চুক্তিভিত্তিক হিসাবে এই নিয়োগ করা হবে। কাজ বুঝে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। এই বিষয়ে আরও জানতে কলকাতা পুরসভার ওয়েবসাইট অর্থাৎ এই লিঙ্কে - https://www.kmcgov.in - ক্লিক করতে হবে।

  • KMC Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি

Specialist Medical Officer (G&O) পদের জন্য এই নিয়োগ করা হবে। মোট ছ'টি শূন্যপদ (KMC Recruitment 2024) রয়েছে। সেই সমস্ত পদেই এই নিয়োগ হবে। Walk-in Interview এতে যোগ দেওয়ার আগে কলকাতা পুরসভার তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে-KMC Recruitment 2024 ক্লক করতে হবে। যোগ্য প্রার্থীকে প্রতি মাসে বেতন ৬০ হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে আবেদনকারীকে অবশ্যই বাংলার বাসিন্দা হতে হবে।

  • KMC Recruitment 2024: যোগ্যতা

এই পদে আবেদনের জন্য আবেদনকারীর এমবিবিএস ডিগ্রি-সহ সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা/ ডিগ্রি থাকতে হবে। তা সে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাশ করলেই হবে। একই সঙ্গে ইন্তত এক বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীনে রেজিস্ট্রেশন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ (KMC Recruitment 2024) সংক্রান্ত বিজংপ্তিটি পড়ে নিতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+