Naukri 2022: অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর পদের জন্যে নিয়োগ বিশ্ববিদ্যালয়ে, সমস্ত তথ্য এক নজরে

ইউজেসি নেট পরীক্ষা পাশ করে আছেন কিংবা পিএইচি করে থাকলে তাহলে চাকরির বাজারে বড় খবর। দিল্লি বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর হিসাবে কাজ করার দারুন সুযোগ।

Sarkari Naukri 2022 : ইউজেসি নেট পরীক্ষা পাশ করে আছেন কিংবা পিএইচি করে থাকলে তাহলে চাকরির বাজারে বড় খবর। দিল্লি বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর হিসাবে কাজ করার দারুন সুযোগ।

দিল্লির বিবি শ্রী গুরু নানক দেব খোলসা কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে এই নিয়োগ করা হবে। প্রায় ৫০টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।

অ্যাসিস্ট্যান্ট প্রফসের হিসাবে এই নিয়োগ করা হবে।

অ্যাসিস্ট্যান্ট প্রফসের হিসাবে এই নিয়োগ করা হবে।

জানা যাচ্ছে, ডিইউয়ের খালসা কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফসের হিসাবে এই নিয়োগ করা হবে। যেখানে কমার্স, অর্থনীতি, ইংলিশ, পরিবেশ বিজ্ঞান, হিন্দি, ইতিহাস সহ একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। তবে মাথায় রাখতে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ কিন্ত্য আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। তবে কীভাবে কোথায় আবেদন করবেন তা জানতে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://www.sgndkc.org/sk/documents/uploadedfiles/file09112022043932.pdf - ক্লিক করতে বলা হয়েছে। এছাড়াও www.sgndkc ডট org ক্লিক করেও এই বিষয়ে বিস্তারিত ভাবে জানতে পারবেন।

একটি শর্ট লিস্ট তৈরি করা হবে।

একটি শর্ট লিস্ট তৈরি করা হবে।

অ্যাসিন্টেন্ট প্রফেসর পদে আবেদনের পর একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। আর এরপরেই সেখানে থেকে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্যে ডাকা হবে। তবে যাদের ইন্টারভিউয়ের জন্যে ডাকা হবে তাদচের প্রমান্য কিছু নথি দিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে পাসপোর্ট ফটো সহ সার্টিফিকেট এবং সমস্ত মার্কসিট সেলফ অ্যাটার্সেড করে নিয়ে যেতে হবে বলে জানানো হয়েছে। আর বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

মোটা অঙ্কের বেতন দেওয়া হবে।

মোটা অঙ্কের বেতন দেওয়া হবে।

অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর হিসাবে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হলে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। জানা যাচ্ছে, অ্যাকাডেমিক বেতন স্তর -10 যুক্তিযুক্ত এন্ট্রি পে 57700/- 7ম বেতন কমিশন অনুযায়ী এই বেতন দেওয়া হবে।

কোন পদে কত নিয়োগ-

কোন পদে কত নিয়োগ-

কমার্স হিসাবে শূন্যপদের সংখ্যা ১৮, অর্থনীতি হিসাবে ৪ জনকে নিয়োগ করা হবে। ইংলিস বিষয়ের জন্যে পাঁচ জন। পরিবেশ বিজ্ঞানের শূন্যপদের সংখ্যা মাত্র একটি। হিন্দিতে চার জন অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর নিয়োগ করা হবে। ইতিহাসে চার, অঙ্কে পাঁচ জন। ফিজিক্যাল অ্যাডুকেশন হিসাবে একজন, পলিটিক্যাল সায়েন্সের জন্যে তিনজন অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর নিয়োগ করা হবে। এছাড়া একটি মাত্র পদের জন্যে অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর নিয়োগ করবে।

সমস্ত তথ্য ইন্টারনেট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে লেখা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনটি পড়েই এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+