KVS Teacher Exam: শিক্ষক পদে কেন্দ্রীয় বিদ্যালয়ের ১৩ হাজার শূন্যপদে নিয়োগ! রইল বড় আপডেট
সামনেই মেঘালয়, ত্রিপুরা সহ আরও এক রাজ্যে ভোট। সেই সময়ে চাকরি পরীক্ষা পড়ে যায়। আর সেই কারণে দিন বদল করতে বাধ্য করল কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন।
KVS Teacher Exam 2023 : চাকরির বাজারে বড় খবর। বিশেষ করে যারা শিক্ষাকতার চাকরি খুঁজছেন তাঁদের জন্যে বড় খবর। একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করবে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS)। যদিও পরীক্ষার সময়সীমাতে বেশ কিছু বদল করা হয়েছে।
ইতিমধ্যে কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফে নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন চলছে। সেই বিষয়টিকে মাথায় রেখে পরীক্ষার দিন বদলের কথা বলা হয়েছে।

জরুরি তথ্য
ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। যা কেন্দ্রীয় বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত বলা হয়েছে। জারি করা বিজ্ঞপ্তি অনুসারে , পিজিটি ফিজিক্স এবং কমার্সের পরীক্ষা নেওয়া হবে আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৩। এছাড়াও কেন্দ্রীয় বিদ্যালয়ে হিন্দি অনুবাদকের পরীক্ষা নেওয়া হবে আগামী ২০ ফেব্রুইয়ারি। এই বিষয়ে আরও তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হল। ইতিমধ্যে দেশের একাধিক প্রান্ত থেকে একাধিক আবেদন জমা পড়েছে বলে খবর।

বিস্তারিত জানুন ওয়েবসাইটে
তবে পরীক্ষার আপডেট শিডিউল কেন্দ্রীয় বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। আর তা জানতে এই লিঙ্কে kvsangathan.nic.ইন ক্লিক করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কিছু রাজ্যে নির্বাচনের কারণে 15 এবং 16 নম্বরের বিজ্ঞাপনের নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হচ্ছে। সেখানেই নিয়োগ সংক্রান্ত নতুন করে দেওয়া বিজ্ঞপ্তিটি দেওয়া রয়েছে।

শূন্যপদ সংক্রান্ত খবর
একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। যার মধ্যে প্রাইমারি শিক্ষক হিসাবে ৬৪১৪ জনকে নিয়োগ করা হবে। জুনিয়ার সেক্রেটেরিয়ল অ্যাসিস্ট্যান্ট ৭০২ টি শূন্যপদ। স্ট্যানোগ্রাফার গ্রেড-২ পদের জন্যে ৫৪ টি শূন্যপদ রয়েছে। বরিষ্ট সচিব সহায়ক পদের জন্যে ৩২২ টি শূন্যপদ রয়েছে। হিন্দি ট্রান্সলেটর পদের জন্যে ১১ টি শূন্যপদ। সহকারী সেকশন অফিসার ASO- ১৫৬ টি শূন্যপদ রয়েছে।
সহকারী পদের জন্যে আরও দুটি শূন্যপদ রয়েছে। আর্থিক অফিসার পদের জন্যে নিয়োগ করা হবে। এজন্যে ৬ টি শূন্যপদ রয়েছে। প্রাথমিক শিক্ষক (সঙ্গীত)- শূন্যপদের সংখ্যা তিনশ তিনটি।
গ্রন্থাগারিক পদের জন্যে ৩৫৫ জনকে নিয়োগ করবে কেন্দ্রীয় বিদ্যালয়। এছাড়াও স্নাতকোত্তর শিক্ষক (PGT বিভিন্ন বিষয়) শূন্যপদের সংখ্যা ১৪০৯ টি। প্রশিক্ষিত স্নাতক শিক্ষক (TGT বিভিন্ন বিষয়) শূন্যপদের সংখ্যা ৩১৭৬ টি। সহকারী পদের জন্যে আরও ৫২ জনকে নিয়োগ করা হবে। অধ্যক্ষ হিসাবে ২৩৯ জনকে নিয়োগ করা হবে। অন্যদিকে ভাইস প্রিন্সিপাল পদের জন্যে শূন্যপদের সংখযা ২০৩ টি।












Click it and Unblock the Notifications