ITBP Recruitment 2023: দশম শ্রেণি পাশ হলেই চাকরির সুযোগ, বেতন ৮০ হাজার পর্যন্ত
ITBP Recruitment 2023: সীমান্তরক্ষার দায়িত্বে থাকেন আইটিবিপি জওয়ানরা। এই বাহিনী দেশের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন এই বাহিনীতে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া।
হেড কনস্টেবল পদে চলছে ( ITBP Recruitment 2023) নিয়োগ। ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন অনেকে। আগামী ৮ জুলাই পর্যন্ত সময় আছে। আর তার আগেই দ্রুত আবেদন করতে বলা হয়েছে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

ITBP Recruitment 2023: চাকরির যোগ্যতা
দশম শ্রেনি পাশ করতে হবে ও সঙ্গে থাকতে হবে আইটিআই ট্রেনিং। অথবা দ্বাদশ শ্রেনি পাশ করতে হবে বিজ্ঞান নিয়ে। অর্থাৎ দ্বাদশ শ্রেনিতে বিষয় হিসেবে পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক থাকা বাধ্যতামূলক। তবেই এই চাকরির জন্য আবেদন করা যাবে।
ITBP Recruitment 2023: বয়স সীমা
আবেদন করতে গেলে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫। তবে এসসি, এসটি, ওবিসি-র ক্ষেত্রে বয়সের সীমায় বেশ কিছুটা ছাড় দেওয়া হবে।
ITBP Recruitment 2023: বেতন
আইটিবিপি-র হেড কনস্টেবল পদে চাকরি করলে মাসে বেতন হবে ২৫,৫০০ থেকে ৮১,০০০ টাকা।
ITBP Recruitment 2023:কী কী পরীক্ষা দিতে হবে?
মূলত শারীরিক পরীক্ষা দিতে হবে। দেখা হবে উচ্চতা, ছাতি, ওজন। দিতে হবে জগিং, লং জাম্পের মতো পরীক্ষা। সীমান্ত রক্ষা করতে গেলে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হয়। সেখানে যাতে কোনও অসুবিধা না হয়, সে কারণেই এই পরীক্ষাগুলি নেওয়া হয়।
এছাড়াও হবে লিখিত পরীক্ষা। বেশ কয়েকটি বিষয় থেকে প্রশ্ন আসবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ ইংরেজি, হিন্দি, জেনারেল নলেজ, ফিজিক্স ও কেমিস্ট্রি।
এই বাহিনীতে কাজ করা বেশ কঠিন হলেও, এর মধ্যে একটা চ্যালেঞ্জ আছে। সীমান্তে পাহাড় বা মরুভূমির মতো জায়গায় দাঁড়িয়েড থেকে দেশকে রক্ষা করার কাজ করতে হয়।
ITBP Recruitment 2023: কীভাবে আবেদন করবেন?
মূলত হেড কনস্টেবল পদের জন্যে নিয়োগ করবে আইটিবিপি। এই পদের জন্যে আবেদন করতে হলে আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে বলা হয়েছে। না হলে এই লিঙ্কে- https://recruitment.itbpolice.nic.in/ ক্লিক করতে বলা হয়েছে।
ওয়েবসাইটে প্রথমেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি রয়েছে। সেটিও ক্লিক করে পড়ে নিতে হবে।












Click it and Unblock the Notifications