ISRO Recruitment 2023: ভারতীয় মহাকাশ গবেষনা সংস্থাতে ব্যাপক কাজের সুযোগ
ISRO Recruitment 2023: ভারতীয় মহাকাশ গবেষনা সংস্থাতে ব্যাপক কাজের সুযোগ (ISRO)। ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স সহ একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ (ISRO Recruitment 2023) করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি (ISRO Recruitment) দেওয়া হয়েছে।
তবে এই পদের জন্যে আবেদন করতে হলে ISRO (Recruitment)-এর ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে বলা হয়েছে। এজন্যে (ISRO Bharti 2023) এই লিঙ্কে- isro.gov.ইন- ক্লিক করতে বলা হয়েছে। এই পদের জন্যে আবেদন গত ২৫ মে থেকে শুরু হয়েছে। যা আগামী ১৪ জুন পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। এরপর আর কোনও আবেদন গ্রাহ্য করা হবে না বলে জানানো হয়েছে। তবে আবেদন শুল্ক ১৬ জুন পর্যন্ত দেওয়া যাবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৩০৩ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। BE/B.Tech বা অতিরিক্ত যোগ্যতা সহ প্রাসঙ্গিক ট্রেডে সমমানের সহ নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন এই পদের জন্যে। এমনটাই জানানো হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে।

শিক্ষাগত যোগ্যতা-
একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। বিজ্ঞানী/ইঞ্জিনিয়ার 'SC' (ইলেকট্রনিক্স) - এই পদের জন্যে আবেদন করতে হলে নুন্যতম ৬৫ শতাংশ অঙ্কে নম্বর থাকতে হবে। এছাড়াও ইলেকট্রনিক্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএ/বিটেক করা থাকতে হবে। বিজ্ঞানী/ইঞ্জিনিয়ার 'SC' (মেকানিক্যাল)- এই পদের জন্যে আবেদন করতে হলে যে কোনও মান্যতা প্রাপ্ত বিশ্ববিদ্যালয় কিংবা সংস্থান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/বিএ/বিটেক করা থাকতে হবে।

বিজ্ঞানী/ইঞ্জিনিয়ার 'SC' (কম্পিউটার সায়েন্স)- এই পদের জন্যে আবেদন করতে হলে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশুনা করতে হবে। নুন্যতম ৬৫ শতাংশ নম্বর পেতে হবে গ্র্যাজুয়েট স্তরে। এছাড়াও আরও বেশ কয়েকটি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। এই পদের জন্যে আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://www.isro.gov.in/CurrentOpportunities.html- ক্লিক করতে হবে।












Click it and Unblock the Notifications