ISRO Recruitment 2023: ক্লাস ১০ পাশে মহাকাশ গবেষণা সংস্থায় চাকরির সুযোগ, রইল সেই বিজ্ঞপ্তি
ISRO Recruitment 2023: চাকরির বাজারে বড় খবর! এমন অনেকেই আছেন যারা ভারতীয় মহাকাশ সংস্থা ISRO-তে চাকরি (Sarkari Naukri) করার স্বপ্ন দেখেন। সেই সমস্ত তরুণ প্রজন্মের কাছে বড় খবর। ইসরো'তে একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করবে।
বিভিন্ন পদের ( ISRO Recruitment 2023) জন্যে হবে এই নিয়োগ। ইতিমধ্যে এই পদের জন্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ISRO- এর তরফে দেওয়া হয়েছে। কীভাবে কোথায় আবেদন করতে বলা হয়েছে।

- ISRO Recruitment 2023: কীভাবে আবেদন করবেন
টেকনিশিয়ান 'বি'/ড্রাফটসম্যান 'বি' পদের জন্য এই নিয়োগ করবে ISRO। সেজন্যে ISRO এর তরফে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। এজন্যে এই লিঙ্কে- isro.gov.in ক্লিক করতে বলা হয়েছে। মাথায় রাখতে হবে আগামী ২১ অগাস্ট এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে আবেদন করতে বলা হয়েছে।
- ISRO Recruitment 2023: শূন্যপদ সংক্রান্ত আরও খবর
৩৫টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই শূন্যপদের জন্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, টেকনিশিয়ান 'বি' পদের জন্যে ৩৪ জনকে নিয়োগ করা হবে। তবে একটি মারে ড্রাফটসম্যান 'বি' পদের জন্য এই নিয়োগ করা হবে।
- ISRO Recruitment 2023: বয়স সংক্রান্ত খবর
যারা এই পদের জন্যে আবেদন করবেন তাঁরা নুন্যতম ১৮ বছর থেকে আবেদন করা যাবে। সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত ভারতীয় মহাকাশ সংস্থা ISRO-তে আবেদন করা যাবে।
- ISRO Recruitment 2023: কীভাবে বেছে নেওয়া হবে?
এই পদের জন্যে যোগ্য প্রার্থীকে কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে বেছে নেওয়া হবে। প্রথমে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট দিতে হবে আবেদনকারীকে। ৯০ মিনিটের টেস্ট পাশ করাটা খুবই জরুরি। মাথায় রাখতে হবে প্রত্যেক ভুল প্রশ্নে নেগেটিভ মার্কস রয়েছে।
এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ( ISRO Recruitment 2023 Notification) দেখে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- ISRO Recruitment 2023 ক্লিক করতে বলা হয়েছে।
- ISRO Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা
দেশের বৃহত মহাকাশ সংস্থা। এই মুহূর্তে গোটা বিশ্ব চন্দ্রায়ন- তিনের দিকে তাকিয়ে। আর সেখানেই এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে। আরও বিস্তারিত জানুন বিজ্ঞপ্তি থেকে।












Click it and Unblock the Notifications