IOCL Recruitment 2024: ক্লাস ১২ পাশ করলেই এই সংস্থায় চাকরির সুযোগ! কীভাবে আবেদন জানুন
IOCL Recruitment 2024: ক্লাস ১২ পাশ করেও চাকরি পাচ্ছেন না। কাজের খোঁজ করছেন। আপনার জন্য তাহলে কাজের ক্ষেত্রে বড় খবর। Indian Oil Corporation-এ চাকরি পাওয়ার দারুণ সুযোগ। ইতিমধ্যে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।
জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারি (GNM) পদের জন্য এই নিয়োগ করা হবে। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত রইল এই প্রতিবেদনে-

IOCL Recruitment 2024: কীভাবে আবেদন
Indian Oil Corporation- শূন্যপদে নিয়োগ করবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এজন্য IOCL এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কিংবা এই লিঙ্কে iocl.com - ক্লিক করেও আবেদন জানাতে পারবেন। মাথায় রাখতে হবে এই পদে আবেদনের শেষ তারিখ ১৫ অগাস্ট। এরপর আর কোনও আবেদন গ্রাহ্য করা হবে না।
IOCL Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারি (GNM) পদের জন্য নিয়োগ করবে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)। মোট শূন্যপদ ৩০ টি। এই পদে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। এজন্য এই লিঙ্কে -- IOCL Recruitment 2024 - ক্লিক করতে হবে।
IOCL Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা
ইন্ডিয়ান ওয়েলের কাজের জন্য নির্দিষ্ট মাপকাঠি আছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মোট 40% নম্বর সহ ক্লাস ১২ পাস হতে হবে। তবেই তারা এসব পদে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।
IOCL Recruitment 2024: বয়স সংখ্যা তথ্য
ইন্ডিয়ান ওয়েলের শূন্যপদে আবেদন করতে হলে আবেদনকারীর নুন্যতম বয়স হতে হবে ১৭ বছর। সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
IOCL Recruitment 2024: কীভাবে নিয়োগ
ইন্ডিয়ান অয়েলের এই নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের মেডিক্যাল পরীক্ষা দিতে হবে। এরপরেই এই পদের জন্য আবেদন করতে পারবনে।












Click it and Unblock the Notifications