Railway Recruitment 2023: ৪৭ বছর বয়সে ভারতীয় রেলে কাজের সুযোগ! শর্ত একটাই

Railway Recruitment 2023: ভারতীয় রেলে (Railway JOB) চাকরির সুযোগ। রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্যে এই নিয়োগ করা হবে। ভারতীয় রেলওয়ের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মীদের এই নিয়োগ করা হবে। যদিও এতে আরপিএফ এবং আরপিএসএফ-এর প্রার্থীদের অন্তর্ভুক্ত করা হয়নি

৭ এপ্রিল থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে

৭ এপ্রিল থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে

কীভাবে কোথায় আবেদন করতে হবে তা এই প্রতিবেদনে আলোচনা করা হল। গত ৭ এপ্রিল থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। আবেদন আগামী ৬ মে পর্যন্ত করা যাবে বলে জানানো হয়েছে। মোট ২৩৮ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

মূলত অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (Railway Assistant Loco Pilot Vacancy) পদের জন্যে এই নিয়োগ করা হবে। যার মধ্যে ১২০ টি পদ সাধারণের জন্যে। ৩৬ টি পদ এসসি পদের জন্যে, ১৮ টি এসটি এবং ৬৪ টি পদ ওবিসিদের জন্যে এই নিয়োগ করা হবে।

কারা এই পদের জন্যে করবেন আবেদন

কারা এই পদের জন্যে করবেন আবেদন

এই পদের জন্যে যারা আবেদন করবেন তাঁদের নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে। এছাড়াও বিভিন্ন ট্রেডে আইটিআই ডিগ্রি থাকতে হবে আবেদনকারীকে। এছাড়া ম্যাকানিকাল/ ইলেকট্রিকল/ অটো মোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হবে আবেদনকারীর। তবে এই পদের জন্যে আবেদনের আগে অবশ্যই রেলের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

আবেদনের বয়সসীমা-

আবেদনের বয়সসীমা-

পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৪২ বছর হতে হবে। পাশাপাশি OBC-এর জন্য ৪৫ বছর এবং SC, ST শ্রেণীর জন্য ৪৭ বছরেরও এই শূন্যপদের জন্যে আবেদন করা যাবে।

কীভাবে আবেদন-

কীভাবে আবেদন-

এই শূন্যপদের জন্যে আবেদন করতে গেলে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এজন্যে এই লিঙ্কে - rrcjaipur.ইন ক্লিক করতে বলা হয়েছে। আবেদন প্রক্রিয়া আগামী ৬ মে তারিখ পর্যন্ত জারিউ থাকবে বলে জানা গিয়েছে। বিজংপ্তিটি পড়তে রেলের তরফে জারি করা ওয়েবসাইটি ভালো করে পড়ে নিতে হবে। তবে মাথায় রাখতে হবে অফলাইন মোডে আবেদন গ্রহণ করা হবে না।

কীভাবে বেছে নেওয়া হবে-

কীভাবে বেছে নেওয়া হবে-

এই পদের জন্যে যোগ্য প্রার্থীকে কম্পিউটারের মাধ্যমে নেওয়া পরীক্ষা, এটি অ্যাপটিটিউড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে। এই লিঙ্কে- https://rrcjaipur.in/storeWebFiles/423_566625.pdf- ক্লিক করেও বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+