Railway Recruitment: ভারতীয় রেলে চার হাজারের শূন্যপদে হবে নিয়োগ, আজই করুন আবেদন
ভারতীয় রেলে যারা চাকরি খুঁজছেন তাঁদের জন্যে দারুন খবর। চার হাজারেরও বেশি শূন্পদের জন্যে নিয়োগ করা হবে। আজই করতে হবে আবেদন।
Railway Recruitment 2023: ভারতীয় রেলে (Indian Railway) চাকরির ক্ষেত্রে বড় সুযোগ। ভারত সহ গোটা বিশ্বেই কর্মসংস্থানে বড় ধাক্কা লেগেছে। দেশ এবং বিদেশের একাধিক সংস্থা কর্মী ছাঁটাই শুরু করেছে। সেখানে দাঁড়িয়ে যারা সরকারি চাকরি খুঁজছেন তাঁদের জন্যে সুবর্ণ সুযোগ।
দক্ষিণ-মধ্য রেলওয়ে (Railway Recruitment 2023) কয়েক হাজার শূন্যপদের জন্যে এই নিয়োগ করবে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের দ্রুত এই পদের (Recruitment 2023) জন্যে আবেদন করতে বলা হয়েছে।

অ্যাপ্রেন্টিস পদের জন্যে নিয়োগ করবে rail
শিক্ষানবিশ অর্থাৎ অ্যাপ্রেন্টিস পদের জন্যে নিয়োগ করবে দক্ষিণ-মধ্য রেলওয়ে (Railway Recruitment 2023)। মোট চার হাজার ১০৩ টি শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। হাতে আর মাত্র দুদিন বাকি আছে! অনলাইনের মাধ্যমে এই শূন্যপদের জন্যে আবেদন করা হবে। এজন্যে দক্ষিণ-মধ্য রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আবেদন করতে হবে। এজন্যে এই লিঙ্কে- scr.indianrailways.gov.ইন ক্লিক করতে (Railway Recruitment) বলা হয়েছে।

২৯ জানুয়ারির মধ্যে করতে হবে আবেদন
মাথায় রাখতে হবে এই শূন্যপদের জন্যে আবেদন করতে হবে আগামী ২৯ জানুয়ারির মধ্যে। ফলে হাতে আর মাত্র কয়েক (Railway Recruitment 2023) ঘন্টা সময়। ফলে আজই এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। তবে রেলের এই পদের জন্যে আবেদনের আগে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- http://34.93.184.238/NOTIFICATION_03-NOV-2022_ISSUED_BY_RRC-SC.pdf - ক্লিক করতে বলা হয়েছে।

রেলে অন্যতম বড় নিয়োগ
ভারতীয় রেলে অন্যতম বড় নিয়োগ হতে চলেছে। প্রায় ৪ হাজারেরও বেশি পদের জন্যে হবে এই (Railway Recruitment 2023) নিয়োগ। যার মধ্যে ম্যাকানিল, কারপেন্টার, ডিজেল মেকানিক, ইলেকট্রিশন সহ একাধিক শূন্যপদে এই নিয়োগ হবে। ফলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়েই এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে।

শিক্ষা সংক্রান্ত আরও তথ্য
এই শূন্যপদের জন্য আবেদন করতে আবেদনকারীকে (Railway Recruitment 2023) ক্লাস ১০- পাশ করতেই হবে। এছাড়াও সংক্রান্ত ট্রেন্ডে ITI ডিগ্রি ধারকরাও এই পদের জন্য আবেদন ফর্ম জমা দিতে পারবেন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

বয়স সংক্রান্ত তথ্য
নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী ১৫ বছরের বেশি এবং ২৪ বছরের কম বয়সের আবেদনকারীরাই এই পদের জন্যে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষণ কোটায় বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে।

কীভাবে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে
এজন্যে কোনও পরীক্ষা দিতে হবে না। শূন্যপদের জন্যে যোগ্য প্রার্থীকে মেরিটের ভিত্তিতে বেছে নেওয়া হবে। ১০ তম এবং ITI তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রস্তুত করা হবে। এমনটাই জানা যাচ্ছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই রেলের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।












Click it and Unblock the Notifications