মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে প্রচুর চাকরি Indian Oil-এ! অনলাইনের মাধ্যমে এখনই আবেদন করুন
প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে Indian Oil Corporation Limited। সংস্থার পাইপ লাইন্স ডিভিশনে অ্যাপ্রাইনটিস সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। অনলাইন এবং অফলাইনের মাধ্যমেও এ
প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে Indian Oil Corporation Limited। সংস্থার পাইপ লাইন্স ডিভিশনে অ্যাপ্রাইনটিস সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। অনলাইন এবং অফলাইনের মাধ্যমেও এই সমস্ত পদের জন্যে আবেদন করা যাবে।
এই মুহুর্তে যাদের চাকরির প্রয়োজন তাঁরা এই পদের জন্যে আবেদন করতে পারেন। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে আবেদনের আগে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিন।
বিজ্ঞপ্তিটি পড়েই এই পদের জন্যে আবেদন করুন।

কয়েকটি জরুরি তথ্য
Apprentice পদের জন্যে এই নিয়োগ করা হবে। এছাড়াও Mechanical, Electrical, T&I, Human Resource, Accounts/ Finance, Data Entry Operator এবং Domestic Data Entry Operator পদের জন্যে এই নিয়োগ করা হবে। আংশিক কোনও কাজের সুযোগ নেই। ফুল টাইম কাজের জন্যেই এই নিয়োগ করা হবে। ৪৯৬টি পদের জন্যে এই নিয়োগ করা হবে। বেতন শুরুতেই ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এরপর প্রমোশন অনুযায়ী বাড়বে বেতন। পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্যতম প্রার্থীকে।

অনলাইনের মাধ্যমে এই পদে আবেদন করা যাবে
অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। https://plapps.indianoil.in/- এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। কীভাবে আবেদন করবেন ওয়েবসাইটে বিস্তারিত ভাবে জানানো হয়েছে। তবে অনলাইনে আবেদন করতে হলে সেখানে ফর্ম ফিলাম করতে হবে। যে সমস্ত তথ্য রয়েছে তা দিতে হবে। এরপর সাবমিট করতে হবে। তবে অবশ্যই ফর্মটি ডাউনলোড করে রাখতে হবে। তবে মনে রাখতে হবে নুন্যতম ১৮ বছর থেকেই এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে অবশ্যই অনলাইনে ফিলআপ করা ফর্মটি ডাউনলোড করে রাখবেন আগামিদিনের জন্যে। প্রয়োজনে কাজে লাগতে পারে। অফলাইনে কীভাবে আবেদন করবেন ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখে নিন।

শিক্ষাগত যোগ্যতা
একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে। বিভিন্ন পদের জন্যে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ রকমের। নিয়োগ সংক্রান্ত জারি করা বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে। কোন পদের জন্যে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন তা সবটাই বলা রয়েছে। তবে কিছু পদের ক্ষেত্রে ক্লাস ১০ কিংবা ১২ পাশ করলেই আবেদন করা যাবে। যে কোনও অনুমোদন রয়েছে বোর্ড থেকে পাশ করলেই সেই সমস্ত পদের জিন্যে আবেদন করা যাবে। তবে আবেদনের আগে অবশ্যই ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নেওয়া প্রয়োজন।

৯০ টি ক্ষেত্রের জন্যে এই নিয়োগ করা হচ্ছে।
গোটা দেশে করোনা অবস্থায় চাকরির বাজার খুবই খারাপ। যদিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে অবস্থা। নতুন করে বিভিন্ন জায়গাতে কর্মী নিয়োগ শুরু হচ্ছে। যদিও করোনা পরিস্থিতিতেও বিভিন্ন ক্ষেত্রে এই নিয়োগ হয়েছে বাংলাতে। এই অবস্থায় ফের একবার কাজের সুযোগ তৈরি হয়েছে। তবে এক্ষেত্রে গোটা দেশের ৯০ টি ক্ষেত্রের জন্যে এই নিয়োগ করা হচ্ছে।












Click it and Unblock the Notifications