Naukri 2023: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাধিক শূন্যপদে নিয়োগ, বেতন লক্ষাধিক
দেশে ক্রমশ বাড়ছে বেকর যুবক-যুবতীদের সংখ্যা। এই অবস্থায় যারা চাকরি খুঁজছেন তাঁদের জন্যে দারুন খবর। একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ হতে চলেছে এই বিশ্ববিদ্যালয়ে।
Sarkari Naukri 2023: চাকরির বাজারে বড় খবর। গোটা বিশ্বেই কার্যত মুখ থুবড়ে পড়েছে। একাধিক সংস্থায় ব্যাপক ভাবে কর্মী ছাঁটাই শুরু হয়েছে। যার প্রভাব পড়েছে ভারতেও। দেশের একাধিক সংস্থা ইতিমধ্যে কর্মী ছাঁটাই করেছে। এই অবস্থায় Indian Maritime University-তে একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করতে চলেছে।
ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ( job at Indian Maritime University) তরফে বিস্তারিত জানিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।

শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে
ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের এই শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। Indian Maritime University-এর শূন্যপদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্যে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইয়টের মাধ্যমে তা করতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://www.imu.edu.ইন - ক্লিক করতে বলা হয়েছে। ফলে যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের দ্রুত এই শূন্যপদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

বিজংপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে
তবে এই পদের জন্যে আবেদন করার আগে ভালো করে Indian Maritime University-এর তরফে দেওয়া নিয়োগ সংক্রান্মত বিজংপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে - https://www.imu.edu.in/index.php?prod_id=130- ক্লিক করতে বলা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের তরফে দেওয়া বিজ্ঞাপন ১১ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে সমাচার পত্রে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রকাশিত খবরে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র, অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার অ্যাসিটেন্ট রেজিস্টার ( ফাইনান্স) পদের জন্যে এই নিয়োগ করা হবে।

একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে
একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। অ্যাসিটেন্ট ইঞ্জিনিয়র ( সিভিল) পদের জন্যে তিনটে শূন্যপদ। অ্যাসিটেন্ট ইঞ্জিনিয়ার ( ইলেকট্রিকাল) পদের জন্যে তিনটি শূন্যপদ। অ্যাসিটেন্ট রেজিস্টার পদের জন্যে আরও তিনজনকে নিয়োগ করা হবে বলে বিস্তারিত জানানো নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে। এছাড়াও অ্যাসিটেন্ট রেজিস্টার ফাইনাস্ন পদের জন্যে দুটি শূন্যপদ রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে দেরি না করে আজই এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে।

বেতন
এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে। বেশ কয়েকটি মাধ্যমে এই পদগুলির জন্যে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। আর এরপর প্রত্যেক মাসে পে মেক্ট্রিক্স লেবল ১০ এর হিসাবে ৫৬ হাজার ১০০ টাকা থেকে শুরু মাসে ১৭৭৫০০ টাকা দেওয়া হবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জরুরি তথ্য
একাধিক শূন্যপদের জন্য Indian Maritime University- এই নিয়োগ করছে। সংশ্লিষ্ট শুন্যপদে আবেদন করতে হলে ওই সমস্ত ক্ষেত্রে বিশেষ পড়াশুনা থাকতে হবে আবেদনকারীকে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এছাড়াও নুন্যতম ১৮ বছর থেকেই এই পদের জন্যে আবেদন করা যাবে বলেও জানানো হয়েছে। এই মুহূর্তে যারা চাকরি খুঁজছেন তাঁদের জন্যে এই সুযোগ দারুন। বিশেষ করে কর্মসংস্থান নিয়ে চ্যালেঞ্জ সেখানে দাঁড়িয়ে এই নিয়োগ দারুন হতে চলেছে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications