Indian Bank Recruitment: ৪০ বছর বয়সেও ব্যাঙ্কে চাকরির সুযোগ, কীভাবে আবেদন জানুন
ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank) একাধিক শূন্যপদের জন্য নিয়োগ (Recruitment 2023) করতে চলেছে। কীভাবে কোথায় আবেদন করতে হবে সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।
Indian Bank Recruitment 2023: কেউ বা স্নাতক আবার কেউ আরও বেশি পড়াশুনা করে সরকারি চাকরির খোঁজ করছেন! বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে আবেদনও হয়তো করেছে। আর এর মধ্যেই ব্যাঙ্কে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ। বিশেষ করে যারা ব্যাঙ্কের চাকরির জন্যেই প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্যে অবশ্যই বড়।
ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank) একাধিক শূন্যপদের জন্য নিয়োগ (Recruitment 2023) করতে চলেছে। কীভাবে কোথায় আবেদন করতে হবে সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।

নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে
ইতিমধ্যে ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank)-এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই মতো একাধিক স্পেশালিস্ট অফিসার পদের জন্য এই নিয়োগ করা হবে। আর সেই মতো চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার সহ একাধিক বিভিন্ন পদের জন্যে এই নিয়োগ ব্যাঙ্কের তরফে করা হবে। তবে এই পদের জন্যে আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://www.indianbank.in/wp-content/uploads/2023/02/Detailed-advertisment-for-Recruitment-of-Specialist-Officers-2023.pdf- ক্লিক করতে বলা হয়েছে।

কীভাবে আবেদন জানুন
তবে এখনও এই শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। যা আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে জানা যাচ্ছে। তবে অল্প দিনের জন্যেই এই আবেদন প্রক্রিয়া খোলা থাকবে বলে জানা যাচ্ছে। সেই মতো আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। তবে ব্যাঙ্কের এই চাকরি পেতে গেলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্যে এই লিঙ্কে - indianbank.ইন ক্লিক করতে হবে। যা আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই অ্যাক্টিভেট হবে বলে জানা যাচ্ছে।

২২০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ
অন্যদিকে ব্যাঙ্কের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী ২২০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। যার মধ্যে চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার সহ একাধিক পোস্ট রয়েছে। তা বিস্তারিত জেনেই আবেদন করতে বলা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা-
একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে দেশের অন্যতম বৃহত এই ব্যাঙ্কটি। ফলে শিক্ষাগত যোগ্যতাও আলাদা হবে। তবে স্নাতক, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েট যারা করেছেন তাঁরা খুব সহজেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও সিএ অর্থাৎ চাটার্ড অ্যাকউটেন্ট হিসাবে যারা পাশ করেছেন তাঁরাও ব্যাঙ্কের এই পদের জন্যে আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বয়সসীমা
একাধিক পস্টের জন্যে আলাদা বয়সসীমা রয়েছে। তবে ব্যাঙ্কে চাকরির জন্যে নুন্যতম ২১ বছর থেকেই আবেদন করতে পারবেন আবেদনকারীরা। তবে একাধিক পোস্ট আছে যেখানে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে বলে বলে স্পষ্ট জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

কীভাবে বেছে নেওয়া হবে।
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেবে ব্যাঙ্ক। তবে মাথায় রাখতে হবে লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরে। ইন্টারভিউতেও ১০০ নম্বর রয়েছে। পাশ করলেই এই পদের জন্য আবেদন করা যাবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications