India Post: ৪০ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ পোস্ট অফিসে, পশ্চিমবঙ্গ জুড়ে কত নিয়োগ জানুন
ভারতের একাধিক সংস্থাতে কর্মী ছাঁটাই হচ্ছে। সেখানে দেশে সবথেকে বড় নিয়োগ করতে চলেছে ভারতীয় পোস্ট অফিস। নিয়োগ হবে কলকাতাতেও। দেরি না করে আজই এই শূন্যপদের জন্য আবেদন করতে বলা হয়েছে।
India Post Recruitment 2023: চাকরির বাজারে বড় খবর। গোটা দেশ জুড়ে ব্যাপক নিয়োগ করতে চলেছে ভারতীয় পোস্ট অফিস (India Post Recruitment)। বিশেষ করে ক্লাস ১০ পাশ যুবক-যুবতীদের জন্যে বাম্পার চাকরির সুযোগ। গোটা দেশেই কার্যত কর্মসংস্থান কিছুটা স্লথ হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গাতে ছাঁটাই হচ্ছে। যার প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। এই অবস্থায় ভারতীয় ডাক বিভাগে (India Post) দারুন কাজের সুযোগ। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে (Recruitment 2023) আলোচনা করা হল।

৪০ হাজার ৮৮৯ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ
গোটা দেশের এককাধিক রাজ্যে পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাকসেবক পদের জন্যে এই নিয়োগ (India Post Recruitment 2023) করা হবে। উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাত এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে এই নিয়োগ করা হবে। নিয়োগ হবে কলকাতাতেও। সেই মতো মোট ৪০ হাজার ৮৮৯ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। দেশের অন্যতম বড় কর্মসংস্থান হতে চলেছে এই নিয়োগ।

ক্লাস ১০ পাশ যুবক-যুবতীরা এই নিয়োগে অংশ নিতে পারবেন
ক্লাস ১০ পাশ যুবক-যুবতীরা এই নিয়োগে অংশ নিতে পারবেন। আবেদন সংক্রান্ত ফর্ম পূরণ করতে আবেদনকারীদের ভারতীয় পোস্ট অফিসের সরকারি ওয়েবসাইটে যেতে হবে। এজন্যে এই লিঙ্কে - indiapostgdsonline.gov.ইন ক্লিক করতে বলা হয়েছে। গত মাসের ২৭ জানুয়ারি থেকে এই পোস্ট অফিসের এই শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে মাথায় রাখতে হবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই শূন্যপদের জন্যে আবেদন করা যাবে। তবে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি আবেদনকারী তাঁদের আবেদন সংশোধন করতে পারবেন।

পশ্চিমবঙ্গের কোন পদে কত নিয়োগ
তবে ভারতীয় পোস্ট অফিসের একাধিক পদের জন্যে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://indiapostgdsonline.gov.ইন/- ক্লিক করতে বলা হয়েছে। তবে কলকাতা সহ পশ্চিমবঙ্গের কোন জেলায় কত শূন্যপদে ভারতীয় পোস্ট অফিস নিয়োগ করবে সে বিষয়ে জানতে এই লিঙ্কে- https://indiapostgdsonline.cept.gov.in/HomePageS/D23.aspx- ক্লিক করতে বলা হয়েছে। বিস্তারিত জেনেই এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

বয়স সংক্রান্ত তথ্য
ভারতীয় পোস্ট অফিস এই বিষয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিস্তারিত (India Post Recruitment) জানিয়েছে। সেই মতো নুন্যতম ১৮ বছর থেকেই এই পদের জন্যে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। তবে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। তবে কিছুক্ষেত্রে বয়সে বেশ কিছু ছাড়ের ঘোষণা করা হয়েছে। নির্দিষ্ট তথ্য জেনেই এই পদের জন্য আবেদন করুন।

কীভাবে বেছে নেওয়া
শূন্যপদের জন্যে যোগ্য প্রার্থী মেরিট লিস্টের মাধ্যমে বেছে নেওয়া হবে। যা কিনা ক্লাস ১০ পাওয়া অঙ্কের নম্বরের ভিত্তিতে তৈরি করা হবে বলে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা অফিসিয়াল পোর্টালের মাধ্যমে তুলে ধরা হবে। যেসব প্রার্থীর নাম সেই তালিকা উঠবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এমনটাই জানানো হয়েছে। ফলে দেরি না করে আজই এই পদের জন্যে আবেদন করতে বলা হচ্ছে। বিজ্ঞপ্তি দেখেই এই পদের জন্যে আবেদন করুন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications