Recruitment in India Post: পোস্ট অফিসে ৪৪ হাজারের বেশি চাকরি! কীভাবে আবেদন করবেন
Recruitment in India post: কেন্দ্রীয় সরকারের যোগাযোগ বিভাগের অধীন ইন্ডিয়া পোস্টে গ্রামীণ ডাক সেবক (জিডিএস) নিয়োগের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ৫ অগাস্ট।
আবেদনকারীরা www.indiapostgdsonline.gov.in-এ গিয়ে ব্রাঞ্চ পোস্ট মাস্টার (BPM), সহকারী শাখা পোস্ট মাস্টার (ABPM) এবং ডাক সেবক পদের জন্য আবেদন করতে পারেন।

শূন্যপদের সংখ্যা
শূন্যপদের সংখ্যা ৪৪,২২৮। ব্রাঞ্চ পোস্ট মাস্টার (BPM), সহকারী শাখা পোস্ট মাস্টার (ABPM) এবং ডাক সেবক পদে এই নিয়োগ করা হবে।
যোগ্যতা
আবেদনকারী প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। সর্বোচ্চ ৪০ বছর। তবে সংরক্ষিত প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণী পাশ। অঙ্ক ও ইংরেজিতে পাশ নম্বর থাকতে হবে। প্রার্থীকে দশম শ্রেণী পর্যন্ত স্থানীয় ভাষা লিখতে পড়তে জানতে হবে।
অন্য যোগ্যতা
অন্য প্রয়োজনীয় যোগ্যতার মধ্যে প্রার্থীর কম্পিউটার জ্ঞান থাকতে হবে। সাইকেল চালানোও জানতে হবে।
প্রার্থী নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের একটি সিস্টেম জেনারেটেড মেধা তালিকার ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের তালিকা জিডিএস পোর্টালে প্রকাশ করা হবে। এছাড়া প্রার্থীদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস করে এবং ইমেলের মাধ্যমে পরীক্ষার দিন সম্পর্কে জানানো হবে।
সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নথিসহ শারীরিক যাচাইয়ের জন্য কর্তৃপক্ষের কাছে উপস্থিত থাকতে হবে।
আবেদনের ফি
জিডিএস নিয়োগে আবেদনের ফি ১০০ টাকা। তবে তফশিলি জাতি-উপজাতি, মহিলা, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের আবেদনের ফিতে ছাড় দেওয়া হয়েছে।
নিয়োগের জন্য অনলাইনে আবেদন করার আগে প্রার্থীকে তাদের স্ক্যান করা ছবি (৫০ কেবির বেশি নয়) এবং স্বাক্ষর (২০ কেবির বেশি নয়) jps/jpeg ফর্মাটে রেডি রাাখতে হবে।
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন-https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf












Click it and Unblock the Notifications