IDBI Recruitment 2023: শুরু হল আইডিবিআই ব্যাঙ্কে শূন্যপদে নিয়োগ, জানুন কীভাবে আবেদন করবেন
IDBI Recruitment 2023: একের পর এক ব্যাঙ্কে কর্মী নিয়োগের খবর! স্টেট ব্যাঙ্কের একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে বলে ঘোষণা করা হয়েছে। নিয়োগ হবে জম্মু-কাশ্মীর ব্যাঙ্কেও।
একই সঙ্গে আইডিবিআই ব্যাঙ্কের জনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্যে এই নিয়োগ (IDBI Recruitment 2023) করা হবে। ইতিমধ্যে ব্যাঙ্কের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই মতো নিয়োগ শুরু হয়েছে।

IDBI Recruitment 2023: কীভাবে আবেদন
আজ ১৫ সেপ্টেম্বর থেকে এই পদের জন্যে নিয়োগ (IDBI Recruitment 2023) করা হবে। নিয়োগ হবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের দ্রুত এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। আইডিবিআই ব্যাঙ্কের শূন্যপদের জন্যে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এজন্যে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এজন্যে এই লিঙ্ক- idbibank.in ক্লিক করতে হবে।
IDBI Recruitment 2023: নিয়োগের প্রক্রিয়া কী?
পরীক্ষার মাধ্যমে ব্যাঙ্ক জনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের (IDBI Recruitment 2023) জন্যে যোগ্য প্রার্থীকে বেছে নেবে। আর সেই পরীক্ষা আগামী ২০ অক্টোবর হতে পারে বলে জানা গিয়েছে। সেখান অনলাইনের মাধ্যমে এই পরীক্ষা নেওয়া হবে। সেখান থেকে বেছে নেওয়া প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্যে ডাকা হবে।
IDBI Recruitment 2023: পড়ুন বিজ্ঞপ্তি
তবে এই পদের জন্যে আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি (IDBI Recruitment 2023) পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- IDBI Recruitment 2023 - ক্লিক করতে হবে। বিস্তারিত পড়েই আবেদন করুন এই পদে।
IDBI Recruitment 2023: শূন্যপদের খবর
আইডিবিআই ব্যাঙ্ক জনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্যে নিয়োগ করবে। ৬০০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে।
IDBI Recruitment 2023: বয়স সংক্রান্ত তথ্য
নুন্যনত ২০ বছর বয়স থেকে এই পদের (IDBI Recruitment 2023) জন্যে আবেদন করা যাবে। সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে।
IDBI Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা
IDBI ব্যাঙ্কের তরফে দেওয়া এই বিষয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে (IDBI Recruitment 2023) স্পষ্ট ভাবে বলা হয়েছে। তবে মান্যতাপ্রাপ্ত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে নুন্যতম স্নাতক পাশ করতেই হবে আবেদনকারীকে। শুধু তাই নয়, যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েট হলেই এই পদের জন্যে আবেদন করা যাবে। এই বিষয়ে আরও জানতে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইট ভালো ভাবে পড়ে নিতে হবে।












Click it and Unblock the Notifications