HPCL Recruitment 2023: এই পদে ২ লাখেরও বেশি বেতন দেবে হিন্দুস্থান পেট্রোলিয়াম! রইল আবেদনের খুঁটিনাটি

HPCL Recruitment 2023: মোটা অঙ্কের চাকরির স্বপ্ন দেখেন! তাহলে দারুণ সুযোগ আপনার সামনে। একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করবে Hindustan Petroleum Corporation Limited।

একাধিক বিভাগে ৩০০ জনেরও বেশি শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। যার মধ্যে ইঞ্জিয়ার, অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ একাধিক পদের জন্যে এই নিয়োগ করা হবে।

HPCL Recruitment 2023:

  • HPCL Recruitment 2023: কোন পদে হবে নিয়োগ

হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পরেশন লিমিটেডের তরফে ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। ইঞ্জিনিয়ার, অফিসার সহ ৩১২ জনকে নিয়োগ করা হবে। যার মধ্যে মেকানিক্যাল, ইলেকট্রিকাল, সিভিল, ক্যামিক্যাল ট্রেন্ড সহ একাধিক পদ রয়েছে। Hindustan Petroleum বেশ কিছু শূন্যপদের জন্যে সরাসরি নিয়োগ করবে। কিছু পদের জন্যে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করবে।

  • HPCL Recruitment 2023: কীভাবে আবেদন

হিন্দুস্থান পেট্রোলিয়ামের এই পদের জন্যে অনলাইনের মাধ্যমে করতে হবে। এজন্যে প্রথমেই hindustanpetroleum.com লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর ওয়েবসাইটে থাকা Careers অপশনে ক্লিক করতে হবে। এরপর job openings এর উপর সিলেক্ট করতে হবে।

একটা পেজ খুলে যাবে এরপর। সেখানে our current openings অপশনে ক্লিক করতে হবে। এরপর recruitment of officer অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এরপর sign in করে রেজিস্ট্রেশন করতে হবে। সমস্ত ডিটেলস এবং ডকুমেন্টস আপলোড করতে হবে।

  • HPCL Recruitment 2023: পড়ুন বিজ্ঞপ্তি

ইতিমধ্যে Hindustan Petroleum Corporation Limited এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই পদের জন্যে আবেদন করার আগে ভালো ভাবে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://hindustanpetroleum.com ক্লিক করতে হবে।

  • HPCL Recruitment 2023: বেতন সংক্রান্ত তথ্য

এই পদের জন্যে মোটা বেতন অফার করছে সংস্থা। নুন্যতম ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন শুরু। সর্বোচ্চ ২ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত বেতন পাওয়া যেতে পারে। তবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে এই বেতন দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+