HPCL Recruitment: পরীক্ষা ছাড়াই হিন্দুস্তান পেট্রোলিয়ামে চাকরি! বেতন মোটা অঙ্কের মিলবে
প্রতিযোগিতা বাড়ছে। ক্রমশ কমছে কর্মসংস্থান। এই অবস্থায় পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে এই সংস্থা। দেশের বেকার যুবক-যুবতীদের জন্যে দারুন খবর। দেরি না করে এখনই আবেদন করে ফেলুন।
HPCL Recruitment 2023: চাকরির বাজারে বড় সুযোগ। একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করবে হিন্দুস্তান পেট্রোলিয়াম। তাও আবার কিনা কোনও পরীক্ষা ছাড়াই নিয়োগ করবে দেশের অন্যতম বড় সংস্থাটি (HINDUSTAN PETROLEUM CORPORATION LIMITED)। মূলত টেকনিশয়ন শিক্ষানবিশ পদের জন্যে এই নিয়োগ (Recruitment 2023) করা হবে বলে জানা যাচ্ছে। কীভাবে কোথায় আবেদন করবে তা পুরোটাই এই প্রতিবেদনে আলোচনা করা হল। শীঘ্রই এবং যোগ্য প্রার্থীদের এই পদের জন্যে আবেদন (HPCL Recruitment 2023) করতে হবে।

শতাধিক পদের জন্যে হবে এই নিয়োগ -
গোটা বিশ্বেই কর্মসংস্থান ঘিরে একটা সঙ্কট তৈরি হয়েছে। সেখানে মোট ১১৬ টি শূন্যপদের জন্যে নিয়োগ (HPCL Recruitment 2023) করবে HINDUSTAN PETROLEUM CORPORATION LIMITED। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থা। আর তা পড়তে এই লিঙ্কে- http://portal.mhrdnats.gov.in//sites/default/files/file_upload/announcements/announcement230201_094117_879.pdf- ক্লিক করতে বলা হয়েছে। বিস্তারিত জেনেই এই পদের জন্য আবেদন করুন।

কীভাবে আবেদন -
অনলাইনের মাধ্যমে এই শূন্যপদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। এজন্যে হিন্দুস্তান পেট্রোলিয়ামের অফিসিয়াল (HPCL Recruitment 2023) ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এছাড়াও এই লিঙ্কে- portal.mhrdnats.gov.ইন ক্লিক করেই এই পদের জন্যে আবেদন করা যাবে। মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি। ফলে দেরি না করে আজই এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

শূন্যপদ সংক্রান্ত তথ্য
মোট ১১৬ টি শূন্যপদের জন্যে নিয়োগ করবে হিন্দুস্তান (HPCL Recruitment) পেট্রোলিয়াম। এই বিষয়ে বিয়গ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে। সেই মতও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে ৮৬ জনকে নিয়োগ করা হবে। টেকনিশিয়ন অ্যাপ্রেন্টিস হিসাবে ৩০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে।

কারা আবেদন করতে পারবে
নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্যে আবেদন করতে হলে সংশ্লিষ্ট ফিল্ডে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ডিপ্লোমা থাকা প্রার্থীরা টেকনিশিয়ান শিক্ষানবিশ পদের জন্য আবেদনের যোগ্য বলে জানানো হয়েছে। অন্যদিকে নুন্যতম ১৮ বছর থেকে এই পদের জন্য আবেদন জানাতে পারবেন এই পদের জন্যে। তবে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্তও আবেদন করা যাবে বলে জানানো হয়েছে।

স্টাইপেন্ড
মূলত শিক্ষানবিস হিসাবে এই নিয়োগ করা হবে। ফলে বেতন নয়, মাসে স্টাইপেন হিসাবে দেওয়া হবে। যোগ্য প্রার্থীকে। আর সেই মতো গ্র্যাজুয়েন্ট শিক্ষানবিশ পদে যোগ্য প্রার্থীকে মাসে ২৫০০০ টাকা স্টাইপেন্ড হিসাবে দেওয়া হবে। পাশাপাশি ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস হিসাবে মাসে ১৫ হাজার টাকা দেওয়া হবে বলে খবর।

কীভাবে বেছে নেওয়া হবে
এই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে সংস্থার তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে। সেই মতো বেছে নেওয়া প্রার্থীদের ইন্টারভিউ দিতে হবে। ফেব্রুয়ারি মাসেই তা আয়োজন করা হবে বলে জানা যাচ্ছে। তবে বিজ্ঞপ্তিটি পড়েই এই শূন্যপদে আবেদন করুন।












Click it and Unblock the Notifications