HCL Recruitment 2023: ক্লাস ১০-১২ পাশ পড়ুয়াদের জন্যে হিন্দুস্থান কপারে মোটা অঙ্কের বেতনে চাকরির সুযোগ

হিন্দুস্থান কপার লিমিটেড, HCL একাধিক শূন্যপদের জন্যে কর্মী নিয়োগ করবে। সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।

HCL Recruitment 2023: চাকরির বাজারে বড় খবর। হিন্দুস্থান কপার লিমিটেড, HCL একাধিক শূন্যপদের জন্যে কর্মী নিয়োগ করবে। ক্লাস ১০ এবং ১২ পাশ যুবক-যুবতীরা এই শূন্যপদের জন্য আবেদন করতে বলা হয়েছে। ওয়ার্কম্যান হিসাবে কর্মী নিয়োগ (HCL Recruitment) করবে বলে জানানো হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল। শুধু তাই নয়, শীঘ্রই যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের আবেদন (Recruitment 2023) করতে বলা হয়েছে।

৫৪ টি শূন্যপদের জন্যে হবে এই নিয়োগ

৫৪ টি শূন্যপদের জন্যে হবে এই নিয়োগ

হিন্দুস্থান কপার লিমিটেড একাধিক শূন্যপদের জন্য এই (HCL Recruitment 2023) নিয়োগ করবে। এর মাধ্যমে মাইনিং (HCL Recruitment) মেট, ব্লাস্টার, WED 'B' এবং WED 'C' পদগুলি পূরণ করা হবে। এমনটাই জানা যাচ্ছে। মোট ৫৪ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। যার মধ্যে মাইনিং মেট হিসাবে ২১ টি শূন্যপদ রয়েছে। ব্লাস্টার হিসাবে ২২ টি শূন্যপদ, WED 'B' হিসাবে ৯ টি শূন্যপদ নির্ধারিত করা হয়েছে। তবে WED 'C' হিসাবে মাত্র দুটি শূন্যপদ রয়েছে বল জানানো হয়েছে।

পড়ুন বিজ্ঞপ্তিটি

পড়ুন বিজ্ঞপ্তিটি

ইতিমধ্যে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের আগে ভালো করে হিন্দুস্থান কপার লিমিটেডের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে - https://www.hindustancopper.com/Upload/Notice/0-638076685816311250-NoticeFILE.pdf- ক্লিক করতে বলা হয়েছে। বিস্তারিত জেনেই এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

কীভাবে আবেদন করবেন-

কীভাবে আবেদন করবেন-

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। এজন্যে হিন্দুস্থান কপার লিমিটেড, HCL-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে বলা হয়েছে। এজন্যে এই লিঙ্কে- hindustancopper.কম ক্লিক করতে বলা হয়েছে। গত ২ জানুয়ারি থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মাথায় রাখতে হবে এই পদের জন্য আবেদন করতে হলে ৩১ জানুয়ারি , ২০২৩ সালের মধ্যে করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা -

শিক্ষাগত যোগ্যতা -

মাইনিং মেট হিসাবে কাজ করতে হলে আগামী ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীকে। এছাড়াও ডিপ্লোমা বা 5 বছরের অভিজ্ঞতা সহ ক্লাস ১০ পাশ করতেই হবে। ব্লাস্টার হিসাবে আবেদন করতে হলে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রেও ক্লাস ১০ পাশ করতেই হবে আবেদনকারীকে। WED 'B' হিসাবে আবেদন করতে হলে অন্তত ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ক্লাস ১০ পাশ করতেই হবে। WED 'C'- হিসাবেও আবেদন করা যাবে। এই বিষয়ে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এই বিষয়ে আরও জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

বেতন

বেতন

একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। এজন্যে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। মাইনিং মেট হিসাবে যোগ্য প্রার্থীকে ১৮ হাজার ৪৮০ টাকা থেকে ৪৫ হাজার ৪০০ টাকা মাসে বেতন দেওয়া হবে। ব্লাস্টার হিসাবে মাসে 18100-37310 টাকা দেওয়া হবে। WED B হিসাবে শূন্যপদে যোগ্য প্রার্থীকে মাসে 18100- টাকা থেকে 37310 টাকা দেওয়া হবে। WED C - 18080 - 35960 টাকা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+