রিজার্ভ ব্যাঙ্কে অফিসার পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কীভাবে?
Recruitment 2023: চাকরির বাজারে বড় খবর! একাধিক পদের জন্যে কর্মী নিয়োগ। তাও আবার কিনা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। রিজার্ভ ব্যাঙ্ক হল দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। সেই ব্যাঙ্কে চাকরি করার সুযোগ খোঁজেন অনেক চাকরি প্রার্থীই। এবার সেই Reserve Bank Of India -তে শুরু হল নিয়োগ প্রক্রিয়া।
আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। আগামী ৯ জুন আবেদন জানানোর সময় শেষ হচ্ছে। ফলে যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অবিলম্বে এই পদের জন্যে আবেদন বলা হয়েছে। এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে করতে হবে।

আর এজন্যে Reserve Bank Of India - অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তা করতে হবে। এজন্যে এই লিঙ্কে- opportunities.rbi.org.ইন - ক্লিক করে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।
ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে বিস্তারিত জানিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে। এই পদের জন্যে আবেদন করার আগে ভা;লো ভাবে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। সেখানেই এই বিজ্ঞপ্তি দেখা যাবে।
বিজ্ঞপ্তি অনুজায়ী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোট ২৯১ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। গ্রেড বি অফিসারের পদেই নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে ২২২ টি জেনারেল পদ রয়েছে বলে জানা গিয়েছে। তবে এই পদের জন্যে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে নুন্যতম ২১ বছর।
তবে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে নিয়োগ সংক্রসান্ত বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভাবে জানানো হয়েছে।

কীভাবে আবেদন করবেন জেনে নিন-
ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
১. সেই মতো প্রথমেই এই opportunities.rbi.org.ইন - ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
২. এরপর হোম পেজে গিয়ে বর্তমান শূন্যপদ চিহ্নিত করতে হবে।
৩. ২০২৩-এর নিয়োগ সংক্রান্ত একটি লিঙ্কে আবেদন করতে হবে।
৪. আইবিপিএস পোর্টালে রেজিস্ট্রার করতে হবে।
৫. আবেদনের ফর্ম পূরণ করে আপলোড করতে হবে।
৬. আবেদনের মূল্য দিতে হবে অনলাইনে।
৭. এরপর প্রিন্ট আউট রেখে দিতে হবে।
আবেদনের মূল্য ৮৫০ টাকা। আর সংরক্ষিত শ্রেণির জন্য ১০০ টাকা করে আবেদনের ফি দিতে হবে। বিস্তারিত জেনেই এই পদের জন্যে আবেদন করুন।












Click it and Unblock the Notifications