Recruitment 2023: একাধিক পদের জন্য কর্মী নিয়োগ করবে GAIL GAS LIMITED
একাধিক শূন্যপদের জন্যে কর্মী নিয়োগ করবে GAIL GAS LIMITED। সিনিয়র অ্যাসোসিয়েট/ জুনিয়র সহ মোট ১২০ টি শূন্যপদের জন্যে এই (GAIL) নিয়োগ করা হবে।
GAIL Recruitment 2023: একাধিক শূন্যপদের জন্যে কর্মী নিয়োগ করবে GAIL GAS LIMITED। সিনিয়র অ্যাসোসিয়েট/ জুনিয়র সহ মোট ১২০ টি শূন্যপদের জন্যে এই (GAIL) নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ( GAIL Recruitment 2023 ) গেল ইন্ডিয়া লিমিটেড।
ইতিমধ্যে সংস্থার তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করতে হবে সমস্ত কিছু এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হল।

অনলাইনের মাধ্যমে আবেদন
GAIL GAS LIMITED- এর এই পদের জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। তবে অনলাইনে আবেদন (GAIL Bharti 2023) প্রক্রিয়া আগামী ১০ মার্চ থেকে শুরু হবে। ফলে শুরুতেই এই পদের জন্যে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে গেল (GAIL) - এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এজন্যে ( (GAIL- er chakri) এই লিঙ্কে- gailonline.কম - ক্লিক করতে বলা হয়েছে।

১২০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে
মোট ১২০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। ১০ মার্চ থেকে শুরু হলেও নিয়োগের শেষ তারিখ আগামী ১০ এপ্রিল। তবে এই পদের জন্য আবেদন করার আগে ভালো করে নিয়োগ সন গক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- 2023/03/GAIL-Recruitment-2023-Notification-PDF.pdf- ক্লিক করতে বলা হয়েছে।

শূন্যপদের তথ্য-
একাধিক পদের জন্য এই (GAIL Vacancy Details) নিয়োগ করা হবে। যার মধ্যে সিনিয়র অ্যাসোসিয়েট (টেকনিক্যাল) হিসাবে ৭২ জনকে নিয়োগ করা হবে। সিনিয়র অ্যাসোসিয়েট (ফায়ার অ্যান্ড সেফটি) পদের জন্যে ১২ টি শূন্যপদ। সিনিয়র অ্যাসোসিয়েট (মার্কেটিং) হিসাবে ৬টি শূন্যপদ। সিনিয়র অ্যাসোসিয়েট (অর্থ ও হিসাব) - ০৬। জুনিয়র অ্যাসোসিয়েট (টেকনিক্যাল) হিসাবে ১৬ টি পদের জন্যে নিয়োগ করা যাবে। এছাড়াও আরও বেশ কয়েকটি পদের জন্যেও এই নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা-
এই বিষয়ে বিস্তারিত (GAIL Qualification) নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তবে বেশ কয়েকটি পদের জন্য এই নিয়োগ করা হবে। তবে সিনিয়র অ্যাসোসিয়েট (টেকনিক্যাল) পদের জন্যে আবেদনকারীকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ফুল টাইম স্নাতক ডিগ্রি থাকতেই হবে। এছাড়্বাও ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। অন্যদিকে সিনিয়র অ্যাসোসিয়েট (ফায়ার অ্যান্ড সেফটি) পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারীকে অঙ্কে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়াও ফায়ার/ফায়ার অ্যান্ড সেফটি বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে। সিনিয়র অ্যাসোসিয়েট (মার্কেটিং) পদের জন্য আবেদনকারীকে এমবিএ থাকতে হবে। এছাড়াও 50% নম্বর সহ মার্কেটিং/তেল এবং গ্যাস/পেট্রোলিয়াম এবং এনার্জি/এনার্জি এবং পরিকাঠামো'র বিষয়ে বিশেষ জ্ঞান থাকতে হবে। এছাড়াও ব্যবসায় বিশেষ স্পেশালাইজেশন থাকার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications