Recruitment News: কর্মী নিয়োগ Food Corporation Of India-তে, বেতন লক্ষাধিক
গোটা বিশ্বে একটা আর্থিক মন্দা চলছে। আর সেখানে কর্মসংস্থান রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই অবস্থায় সরকারের ফুড কপরেশনে একাধিক চাকরির সুযোগ।
FCI Recruitment 2023: একাধিক বিভাগে কর্মী নিয়োগ করবে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI)। অ্যাসিটেন্ট জেনারেল ম্যানেজার (AE) সহ একাধিক শূন্যপদের জন্য এই (FCI Recruitment 2023) নিয়োগ করা হবে। ইতিমধ্যে food corporation of india -এর তরফে বিস্তারিত জানিয়ে (Sarkari Naukri) বিজ্ঞপ্তি দিয়েছে।
শীঘ্র এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।

অনলাইনের মাধ্যমে তা করতে হবে
food corporation of india -এর এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। আর এজন্য FCI -এর অফসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। এজন্যে এই লিঙ্কে - fci.gov.ইন ক্লিক করতে বলা হয়েছে। তবে মাথায় রাখতে হবে এই পদগুলির জন্যে বেছে নেওয়া যোগ্য প্রার্থীদের তিন বছরের জন্য নেওয়া হবে। যদিও কাজের ভিত্তিতে পাঁচ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে মেয়াদ।

৪৬ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে।
মট ৪৬ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে ৩০ দিনের মধ্যেই এই পদের জন্যে যোগ্য প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। তবে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- uploads/2023/03/FCI-Recruitment-2023-Notification-PDF.pdf- ক্লিক করতে বলা হয়েছে। বিস্তারিত জেনেই এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

শূন্যপদ সংক্রান্ত তথ্য
মোট ৪৬ টি ( FCI Bharti ) শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি (FCI Vacancy Details) দিয়েছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। আর সেই মতো অ্যাসিস্টেট জেনারেল ম্যানেজার হিসাবে ২৬ জনকে নিয়োগ করা হবে। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসাবে ২০ টি পদের জন্য এই নিয়োগ করা হবে। এই পদের জন্য যোগ্য (FCI Selection Process) প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা-
অ্যাসিস্টেট জেনারেল ম্যানেজার ( FCI Qualification) হিসাবে আবেদন করতে হলে আবেদনকারীকে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সমমানের যোগ্যতা থাকতে হবে। এছাড়াও এই পদের জন্যে কাজ করার নুন্যগতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসাবে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এর সমমানের ডিগ্রি থাকতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

বেতন সংক্রান্ত তথ্য
অ্যাসিস্টেট জেনারেল ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদের জন্যে যোগ্য প্রার্থীকে প্রত্যেক মাসে বেতন হিসাবে ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা দেওয়া হবে৷












Click it and Unblock the Notifications