DRDO Recruitment 2023: ডিআরডিও'তে চাকরি চান? দ্রুত আবেদন করুন
DRDO Recruitment 2023: ডিআরডিও হল এমন একটি সংস্থা, দেশের সুরক্ষার ক্ষেত্রে যাদের খুব বড় অবদান থাকে। প্রতিরক্ষায় যে সব সরঞ্জাম ব্যবহার করা হয়, সেগুলি নিয়ে গবেষণা করাই ডিআরডিও-র কাজ।
সেই সংস্থায় ( DRDO Recruitment 2023) কাজ করার স্বপ্ন থাকে অনেকেরই। এবার এল সুযোগ। ডিআরডিও-র ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

DRDO Recruitment 2023: কীভাবে আবেদন করবেন
drdo.gov.in-এই ওয়েবসাইটে গেলে দেখা যাবে সেই চাকরির বিজ্ঞপ্তি। আগামী ৬ অক্টোবর পর্যন্ত আবেদনের সময় আছে। ৫৪টি শূন্যপদে আবেদন কতে হবে। ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের ডিরেক্টরের কাছে পৌঁছতে হবে সেই আবেদন। আবেদনের সঙ্গে জমা দিতে হবে একাধিক নথি। দশম ও দ্বাদশ শ্রেনির মার্কশিট, জাতি শংসাপত্র, পরিচয়ের প্রমাণপত্রের জেরক্স কপি। হাতে লিখে নয়, আবেদন করতে হবে টাইপ করে।
DRDO Recruitment 2023: নিয়োগ প্রক্রিয়া
লিখিত পরীক্ষার মাধ্যমেই হবে নিয়োগ প্রক্রিয়া। পাশাপাশি হবে ইন্টারভিউও। অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছে বিস্তারিত তথ্য। সেখান থেকেই আবেদনে ফর্ম ডাউনলোড করতে হবে।
DRDO Recruitment 2023: বিজ্ঞপ্তি দেখুন-
ভারতীয় গবেষণা সংস্থা অর্থাৎ ডিআরডিও'তে কাজের সুযোগ। আর এই সংস্থায় কাজের স্বপ্ন দেখেন সবাই। ফলে এই শূন্যপদে আবেদনের আগে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে -DRDO Recruitment 2023 ক্লিক করতে হবে।
DRDO Recruitment 2023: শূন্যপদ
মোট শূন্যপদের সংখ্যা ৫৪।
DRDO Recruitment 2023: যোগ্যতা
বি. টেক, বি বি এ, বি কম, বি টেক, ডিপ্লোমা পাশ হলেই আবেন করা যাবে। ২০১৯, ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩-এ যাঁরা ডিগ্রি পেয়েছেন, তাঁরাই আবেদন করতে পারবেন। ২০১৯-এর আগে যাঁরা পাশ করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন না।












Click it and Unblock the Notifications