Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Defence Jobs: CRPF, CISF এবং আর্মি সহ একাধিক শূন্যপদে নিয়োগ, কারা পারবেন আবেদন করতে?

দেশের জন্যে চ্যালেঞ্জ অনেকেই নিতে ভালোবাসেন। কিন্তু সেই সুযোগ হয়ে ওঠে না। এই অবস্থায় দারুন সুযোগ। সেবাবাহিনী সহ একাধিক সুরক্ষা এজেন্সি কাজের সুযোগ দিচ্ছে। কীভাবে কোথায় আবেদন সমস্ত কিছু থাকল

Defence Jobs 2023: ভারতীয় সেনায় যোগ দেশের একটা বড় যুব সম্প্রদায়ের কাছে স্বপ্নের মতো! শুধু যুবকরাই নয়, এখন মেয়েরাও সীমান্তে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে টহল দিচ্ছে। এমনকি যুদ্ধবিমান ওড়াচ্ছে। আর সেটা দেশের মেয়ের কাছে অনুপ্রেরণা। এই অবস্থায় যদি নিয়োগ হয় দেশের সুরক্ষা বাহিনীতে তাহলে তো কথাই নেই।

সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে চাকরি পাওয়ার দারুন সুযোগ। ভারতীয় সেনা, CRPF, সিআইএসএফ সহ একাধিক এজেন্সির শূন্যপদে এই নিয়োগ হতে চলেছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।

Army Recruitment 2023: সেনাবাহিনীতে নিয়োগ

Army Recruitment 2023: সেনাবাহিনীতে নিয়োগ

ভারতীয় সেনাবাহিনীতে কাজ পেয়ে দেশের জন্যে কিছু করার সুযোগ। সেনাবাহিনীর জব্বলপুর রেজিমেন্টল সেন্টরে গ্রুপ সি পদের জন্যে এই নিয়োগ হতে চলেছে। বাবুর্চি, নাপিত, সুইপার, দর্জিসহ বিভিন্ন পদে নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে এই পদের জন্য আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে করতে হবে। তবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। সেনাবাহিনীর ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি ভালো করে পড়ে এই পদের জন্যে আবেদন করুন।

AOC Recruitment 2023: সেনা অর্ডিন্যান্স কর্পস নিয়োগ

AOC Recruitment 2023: সেনা অর্ডিন্যান্স কর্পস নিয়োগ

প্রতিরক্ষা মন্ত্রকের অন্তগত আর্মি অর্ডিন্যান্স কর্পসে ফায়ারম্যান সহ একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। ১৭৯৩ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিস্তারিত জেনেই এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে।

CRPF Bharti 2023: সিআরপিএফে কাজের সুযোগ

CRPF Bharti 2023: সিআরপিএফে কাজের সুযোগ

CRPF অর্থাৎ কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বলে একাধিক শূন্যপদের জন্যে নিয়োগের সুযোগ। ASI সহ হেড কনস্টেবল সহ একাধিক পদের জন্যে এই নিয়োগ করা হবে। ক্লাস ১২ পাশ করেছেন এমন যে কেউ এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। CRPF-এর তরফে বিজ্ঞপ্তিটি দেখেই এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

CISF Recruitment 2023: সিআইএসএফেও কাজের সুযোগ

CISF Recruitment 2023: সিআইএসএফেও কাজের সুযোগ

দেশে এই মুহূর্তে যুবকদের জন্যে দারুন সুযোগ। একাধিক কর্মসংস্থানের সুযোগ তৈরি। CISF -এর একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ হবে। কনস্টেবল/ ড্রাইভার সহ পাম্প অপারেটর সহ একাধিক শূন্যপদ তৈরি হয়েছে। মোট ৪৫৮ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। গত ২৩ জানুয়ারি থেকে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনের মাধ্যমেি এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে মাথায় রাখতে হবে ১০ পাস করে বসে এমন যুবকরাই এই পদের জন্যে আবেদন করতে পারবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+