CMPFO Recruitment 2024: পরীক্ষা ছাড়া কয়লা মন্ত্রকে চাকরির সুযোগ, বেতন লাখ টাকা
CMPFO Recruitment 2024: চাকরির বাজারে বড় সুযোগ! কোল মাইন্স ভবিষ্য নিধি সংগঠন অর্থাৎ COAL MINES PROVIDENT FUND ORGANISATION (CMPFO) একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। ইতিমধ্যে সংস্থার তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আবেদন প্রক্রিয়া (Sarkari Naukri) শুরু হয়ে গিয়েছে। শীঘ্রই ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন (CMPFO Recruitment 2024) জেনে নিন-

CMPFO Recruitment 2024: কীভাবে আবেদন জানুন
একাধিক শূন্যপদের জন্য নিয়োগ (CMPFO Recruitment 2024)করা হবে। কোল মাইন্স ভবিষ্য নিধি সংগঠন অর্থাৎ CMPFO এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই মতো অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে cmpfo.gov.in - ক্লিক করতে হবে। একটি ফর্ম খুলে যাবে। তা ডাউনলোড করে সংশ্লিষ্ট ঠিকানা পাঠাতে হবে।
আর তা হল - "কমিশনার, কয়লা খনি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, পুলিশ লাইন, ধানবাদ, ঝাড়খণ্ড, পিন - 826001"। মাথায় রাখতে হবে আগামী ২৯ এপ্রিলের মধ্যে এই শূন্যপদের জন্য আবেদন করতে হবে। এমনটাই জানানো হয়েছে।
CMPFO Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
CMPFO এর তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৬১ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। অতিরিক্ত কমিশনার, আর্থিক উপদেষ্টা, আঞ্চলিক কমিশনার-১, সিনিয়র ফিনান্স অফিসার, আঞ্চলিক কমিশনার-২, ফিনান্স অফিসার, সহকারী কমিশনার (আইটি), সহকারী কমিশনার, স্টেনোগ্রাফার গ্রেড-২ সহ একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। এই পদে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে- ---CMPFO Recruitment 2024: - ক্লিক করতে হবে।
CMPFO Recruitment 2024: যোগ্যতা
একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে। যে পদের জন্য আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত পড়াশোনা এবং ডিগ্রি থাকতে হবে আবেদনকারীকে। যে পদে আবেদন করছেন সেই পদের উল্লেখ থাকতে হবে আবেদনে।
CMPFO Recruitment 2024: বয়স সংক্রান্ত তথ্য
COAL MINES PROVIDENT FUND ORGANISATION এই নিয়োগ (CMPFO Recruitment 2024) করবে। সংস্থার তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স কখনই ৫৬ বছরের বেশি হওয়া চলবে না। প্রাপ্তবয়স্ক হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বলে রাখা প্রয়োজন, চাকরির বাজারে চ্যালেঞ্জ বাড়ছে। এই অবস্থায় এই নিয়োগ যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে বেকার যুবক-যুবতীদের চাকরির ক্ষেত্রে বড় সুযোগ। মিস না করে আজই পাঠান আবেদন পত্র।












Click it and Unblock the Notifications