Central Coalfields- এর একাধিক শূন্যপদে নিয়োগ, কীভাবে আবেদন রইল বিস্তারিত
Govt jobs : কোল ইন্ডিয়া লিমিটেডের অন্যতম সহায়ক সংস্থা Central Coalfields- এর একাধিক শূন্যপদে নিয়োগ। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী টেকনিয়শন, মাইনিং কাজের জন্যে এই নিয়োগ করা হবে। বিশেষ রিক্রটমেন্ট ড্রাইভের মাধ্যমে এই নিয়োগ হবে।
তবে সেন্ট্রাল কোল ফিল্ডে নিয়োগের জন্য আবেদন শুধুমাত্র SC, ST এবং OBC বিভাগের প্রার্থীরাই করতে পারবেন। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।

অনলাইনের মাধ্যমে তা করতে হবে
এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্যে Central Coalfields- এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তা করতে হবে। এজন্যে এই লিঙ্কে- www.centralcoalfields.ইন/- ক্লিক করতে বলা হয়েছে। গত ৩০ মার্চ থেকে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৯ এপ্রিল পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে
এই পদের জন্যে আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে কোল ইন্ডিয়া কিংবা Central Coalfields- এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে বলা হয়েছে। মাথায় রাখতে হবে SC এবং ST বিভাগের প্রার্থীদের বয়স সীমা ৩৫ বছর এবং OBC সম্প্রদায়ের মানুষ ৩৩ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।
এই পদের জন্যে আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে কোল ইন্ডিয়া কিংবা Central Coalfields- এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে বলা হয়েছে। মাথায় রাখতে হবে SC এবং ST বিভাগের প্রার্থীদের বয়স সীমা ৩৫ বছর এবং OBC সম্প্রদায়ের মানুষ ৩৩ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

শূন্যপদ সংক্রান্ত তথ্য-
একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। যেমন টেকনিশিয়ান, ডেপুটি সার্ভেয়ার, অ্যাসিস্ট্যান্ট ফায়ারম্যান এবং মাইনিংয়ে কাজের জন্যে বিশেষ শূন্য পদে এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৩৩০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। আর সেই টেকনিশিয়ান ইলেকট্রিকল হিসাবে ১২৬ জনকে নিয়োগ করা হবে। ডেপুটি সার্ভেয়ার পদের জন্যে ২০ জনকে নিয়োগ করা হবে।। মাইনিং কাজের জন্যে ৭৭ টি শূন্যপদ। অ্যাসিস্ট্যান্ট ফায়ারম্যান পদের জন্যে ১০৭ জনকে নিয়োগ করা হবে জানানো হয়েছে বিজ্ঞপ্তি।

কীভাবে নিয়োগ করা হবে-
কম্পিউটারের মাধ্যমে একটি পরীক্ষা নেওয়া হবে। আর এর ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। আগামী পাঁচ মে ২০২৩ তারিখে রাঁচি, জামশেদপুর, ধানবাদ এবং হাজারিবাগে CBT অনুষ্ঠিত হবে।
বলে রাখা প্রয়োজন, একাধিক ইস্যুতে প্রবল চাপের মুখে গোটা দেশেই কর্মসংস্থান। একাধিক জায়গাতে কর্মী ছাঁটাই হচ্ছে। একাধিক বড় সংস্থাতেও এর প্রভাব পড়েছে। সেখানে দাঁড়িয়ে এই নিয়োগ খুবই গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications