পশ্চিমবঙ্গে ব্যাপক নিয়োগ করবে central bank of india! অনলাইনেই করা যাবে আবেদন

Bank Jobs 2023 : ব্যাঙ্কের চাকরির জন্যে যারা প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্যে বড় খবর! সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( central bank of india ) ব্যাপক কর্মী নিয়োগ করবে। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেই এই নিয়োগ করা ( central bank of india recruitment 2023 ) হবে।

প্রায় ৫ হাজার পদের জন্যে এই নিয়োগ করা হবে। কীভাবে কোথায় নিয়োগ করতে হবে সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

বিভিন্ন শাখা, কার্যালয়েতে এই নিয়োগ করা হবে।

বিভিন্ন শাখা, কার্যালয়েতে এই নিয়োগ করা হবে।

ইতিমধ্যে central bank of india-এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী গোটা দেশে থাকা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখা, কার্যালয়েতে এই নিয়োগ করা হবে। মূলত শিক্ষানবিস অর্থাৎ অ্যাপ্রেন্টিস পদের জন্যেই এই নিয়োগ করা হবে। গত ২০ মার্চ থেকে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই পদের জন্যে আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

 ৩ রা এপ্রিলের মধ্যে এই পদের জন্যে আবেদন করতে হবে

৩ রা এপ্রিলের মধ্যে এই পদের জন্যে আবেদন করতে হবে

বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনের মাধ্যমে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( central bank of india )-তে এই আবেদন করা যাবে। এজন্যে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। এছাড়াও এই লিঙ্কে- https://www.centralbankofindia.co.ইন/- ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করা যাবে। আগামী ৩ রা এপ্রিলের মধ্যে এই পদের জন্যে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষানবিশদের এই নিয়োগ শিক্ষানবিশ আইন ১৯৬১ অনুযায়ী করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে শিক্ষানবিশ পদের জন্যে এই নিয়োগ করা হবে। এই পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারীকে স্নাতক হতেই হবে। তবে আবেদনকারীর নিয়োগ অনলাইনে দেওয়া পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে। লিখিত পরীক্ষাতে অবজেকটিভ টাইপের প্রশ্ন থাকবে বলে জানানো হয়েছে।

বয়স সংক্রান্ত তথ্য-

বয়স সংক্রান্ত তথ্য-

অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদনকারীর নুন্যতম বয়স হতে হবে ২০ বছর। তবে সর্বোচ্চ ২৮ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে কিছু ছাড়ের কথা বলা হয়েছে।

শূন্যপদ সংক্রান্ত তথ্য-

শূন্যপদ সংক্রান্ত তথ্য-

গোটা দেশজূড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা central bank of india-এর একাধিক শাখাতে নিয়োগ করা হবে। মোট ৫০০০ হাজার শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গে ৩৬২ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। তবে এই পদে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://www.centralbankofindia.co.in/sites/default/files/Apprentice%20Notification%20.pdf- ক্লিক করতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+