Central Bank of India Recruitment 2023: সেন্ট্রাল ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি, শূন্যপদ ১০০০
Central Bank of India Recruitment 2023: চাকরি প্রার্থীদের জন্য ব্যাঙ্কে চাকরির সুযোগ। সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় (Central Bank of India) ম্যানেজার পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিশেষ করে যারা ব্যাঙ্কের চাকরি (Recruitment 2023) করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন তাঁদের কাছে সুবর্ন সুযোগ। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অবিলম্বে এই শূন্যপদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।

Central Bank of India Recruitment 2023: কীভাবে আবেদন
ইতিমধ্যে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৫ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। ফলে সময় কম। আজও এই পদে আবেদন করতে বলা হয়েছে। এজন্যে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া অফিশিয়াল ওয়েবসাইট centralbankofindia.co.in-এ গিয়ে আবেদন করতে পারবেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা।
Central Bank of India Recruitment 2023: কীভাবে নিয়োগ
মোটামুটিভাবে জানা গিয়েছে, আগামী অগস্ট মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হবে নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ করা হবে। এছাড়াও আরও বেশ কয়েকটি ধাপের মধ্যে দিয়ে যেতে হবে প্রার্থীকে। এরপরেই নিয়োগ করা হবে।
Central Bank of India Recruitment 2023: শূন্যপদ সংক্রান্ত তথ্য
ম্যানেজার স্কেল ২ পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। Central Bank of India এর তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১০০০ শূন্যপদ রয়েছে। তবে বেশ কিছু পদ সংরক্ষিত আসন। অন্যদিকে আবেদনের মূল্য ৮৫০ টাকা। সংরক্ষিত শ্রেনির প্রার্থীদের জন্য আবেদন মূল্য ১৭৫ টাকা। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ-এর মাধ্যমে হবে নিয়োগ।
Central Bank of India Recruitment 2023: আবেদনের আগে পড়ুন বিজ্ঞপ্তি
শূন্যপদে আবেদনের জন্যে প্রথমে centralbankofindia.co.in- এই ওয়েবসাইটে গিয়ে হোম পেজে ক্লিক করতে হবে। এরপর রিক্রুটমেন্ট ট্যাব খুলতে হবে। এরপর RECRUITMENT OF MANAGERS IN MIDDLE MANAGEMENT GRADE SCALE II IN MAINSTREAM- এই অপশনে ক্লিক করুন। আবেদনের ফর্ম পূরণ করুন। প্রয়োজনীয় নথি আপলোড করুন।
আবেদনের আগে নিয়োগ (Central Bank of India ) সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে - Central Bank of India Recruitment 2023 - ক্লিক করতে বলা হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications