West Bengal Govt Jobs 2023: বসিরহাট স্বাস্থ্য জেলায় ব্যাপক নিয়োগ, বিজ্ঞপ্তি দেখেই আবেদন করুন
West Bengal Govt jobs 2023: বাংলায় চাকরি খুঁজছেন! বিশেষ করে যারা বাংলায় ( Bengal Govt jobs) থেকে চাকরি করতে চাইছেন তাদের জন্যে বড় সুযোগ। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর বসিরহাট স্বাস্থ্য জেলার জন্যে ব্যাপক কর্মী ( Recruitment In West Bengal) নিয়োগ করবে।
বিশেষ করে মাধ্যমিক পাশ পড়ুয়াদের কাছে যা হতে চলেছে দারুন সুযোগ। Department Of Health And Family Welfare-এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৬৩ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। বসিরহাট স্বাস্থ্য ( Basirhat Health District) জেলার অধীনে একাধিক হাসপাতালে এই নিয়োগ করা হবে।

- নিয়োগ হবে মেডিক্যাল অফিসার পদের জন্যে-
মেডিক্যাল অফিসার পদের জন্যে নিয়োগ করা হবে। মোট ছয়টি শূন্যপদের জন্যে মেডিক্যাল অফিসার পদের জন্যে এই নিয়োগ করা হবে। বসিরহাট, টাকি এবং বাদুরিয়া পুরসভার অধীনে এই নিয়োগ করা হবে। বেতন মাসে ৬০ হাজার টাকা পাওয়া যাবে।
- হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে হবে নিয়োগ-
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্যে নবিয়গ করা হবে। এক্ষেত্রে শূন্যপদের সংখ্যা মাত্র আট। একই ভাবে বসিরহাট, টাকি এবং বাদুরিয়া পুরসভার অধীনে এই নিয়োগ হবে। প্রতি মাসে ১৩ হাজার টাকা বেতন হিসাবে পাওয়া যাবে। '
- স্টাফ পদের জন্যে এই নিয়োগ করা হবে-
বসিরহাট স্বাস্থ্য জেলাতে স্টাফ পদের জন্যে এই নিয়োগ করা হবে। প্রতি মাসে ২৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। তবে এক্ষেত্রে শূন্যপদের সংখ্যা মাত্র তিনটি। এর মধ্যে কিছু সংরক্ষিত পদ রয়েছে। একই ভাবে বসিরহাট, টাকি এবং বাদুরিয়া পুরসভার অধীনে এই নিয়োগ করা হবে। এমনটাই প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

- একাধিক পদের জন্যে হবে নিয়োগ-
এছাড়াও ব্লক এপিডেমিওলজিস্ট পদের জন্যে নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ডেটা ম্যানেজার সহ একাধিক শূন্যপদের জন্যে। পাশাপাশি ল্যাবোরেটরি টেকনিশয়ন পদের জন্যেও এই নিয়োগ করা হবে। এছাড়াও যোগা প্রশিক্ষক, পেডিয়াট্রিক স্পেশালিস্ট সহ বেশ কয়েকটি ক্ষেত্রে নিয়োগ করা হবে। মূলত বসিরাহাট এবং বাদুরিয়া পুরসভার অধীনে এই নিয়োগ করা হবে।
- নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি-
ইতিমধ্যে Department Of Health And Family Welfare-এর তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর তা বসিরহাট স্বাস্থ্য জেলার ওয়েবসাইটে বিস্তারিত ভাবে বলা হয়েছে। আর তা জানতে এই লিঙ্কে- basirhathealthdistrict.in - ক্লিক করতে বলা হয়েছে। এছাড়াও এই লিঙ্কে-basirhat health district recruitment 2023 - ক্লিক করেও এই শূন্যপদের জন্যে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।
- অনলাইনের মাধ্যমে প্রক্রিয়া শুরু-
আগামী ১২ জুন থেকে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হবে। বেলা ১১ টার পর থেকে এই পদের জন্যে নিয়োগ করা যাবে। তবে এই পদে আবেদনের শেষ তারিখ আগামী ২৭ জুন। বিকেল পাঁচটার মধ্যেই এই পদের জন্যে আবেদন করতে হবে।












Click it and Unblock the Notifications