Army Recruitment 2022: মহিলা দিবস থেকেই শুরু হচ্ছে সেনায় বড় নিয়োগ! জানুন জরুরি তথ্যগুলি
দেশের জন্যে কিছু করতে চান? তাহলে আপনার জন্যে সুখবর। অবশ্যই মহিলাদের জন্যে তো বটেই। দেশের সুরক্ষায় ভারতীয় সেনায় মহিলাদের নিয়োগ নিয়ে বড় খবর। সামনেই মহিলা দিবস।
Army Recruitment 2022: দেশের জন্যে কিছু করতে চান? তাহলে আপনার জন্যে সুখবর। অবশ্যই মহিলাদের জন্যে তো বটেই। দেশের সুরক্ষায় ভারতীয় সেনায় মহিলাদের নিয়োগ নিয়ে বড় খবর। সামনেই মহিলা দিবস।
আর সেই মহিলা দিবস অর্থাৎ আগামী ৮ মার্চ ২০২২ সালকে (Army Recruitment 2022) সামনে রেখে সেনায় মহিলাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেনার technical core-টিমে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও নিয়োগ (Army Recruitment 2022) করা হবে। যা অবশ্যই ভালো একটা দিক বলে মনে করা হচ্ছে।
দীর্ঘদিন সেনাবাহিনীতে মহিলাদের নিযুক্ত নিয়ে আলোচনা চলছিল। ইতিমধ্যে যদিও তিন বাহিনীতেই মহিলাদের গুরুত্ব দেওয়া হয়। এই অবস্থায় এবার কোর টিমেও নিয়োগ মহিলাদের।

সেনার এই পদের জন্যে আবেদন করতে পারা যাবে
ইতিমধ্যে এই বিষয়ে ভারতীয় সেনার তরফে বিজ্ঞাপন দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন (Army Recruitment 2022) করতে বলা হয়েছে। অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.ইন- এই লিঙ্কে ক্লিক করে সেনার এই পদের জন্যে আবেদন করতে পারা যাবে। তবে আবেদনের আগে ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ ১৩ এপ্রিল ২০২২ সাল
ভারতীয় সেনার এই পদের জন্যে আবেদন করার আগে ওয়েবসাইটি থাকা বিজ্ঞপ্তি (Army Recruitment 2022) দেখে নিতে পারেন। এছাড়া 'রোজগার সমাচারে' ২৬ শে ফেব্রুয়ারি থেকে চার মার্চের মধ্যে এই সংক্রান্ত বিজ্ঞাপন ছাপা হয়েছে। সেটি ভালো করে দেখে (Army Recruitment 2022) নিতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ ১৩ এপ্রিল ২০২২ সাল। এই সময়ের মধ্যেই আবেদনকারীর আবেদন পৌঁছতে হবে সংস্লিষ্ঠ ঠিকানাতে।

এই নিয়োগ অক্টোবর ২০২২ এর কোর্সের জন্যে হবে
বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতীয় সেনার Short Service Commission (Technical) এই পদের জন্যে নিয়োগ (Army Recruitment 2022) হবে। যেখানে ৫৯ জন পুরুষ এবং ৩০ জন মহিলাকে নিয়োগ করা হবে। Army SSC (Tech) Recruitment 2022-এর অন্তগত পুরুষ এবং মহিলাদের এই নিয়োগ অক্টোবর ২০২২ এর কোর্সের জন্যে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

কীভাবে আবেদন প্রক্রিয়া-
আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পরে অফিসিয়াল পোর্টাল joinindianarmy.nic.ইন এই লিঙ্কে ক্লিক করতে হবে। যেখানে 'Officers Entry Apply' সেকশনে গিয়ে আবেদন করতে হবে। এরপর সেখানে একটি পেজ খুলে যাবে। এবং সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগ ইন করে এই পদের জন্যে আবেদন করতে হবে।












Click it and Unblock the Notifications