Reliance Industries Job: রিলায়েন্সে কাজের বড় সুযোগ, কীভাবে কোথায় আবেদনে হবে নিয়োগ জানুন
Reliance Industries Job: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আলাদা করে কোনও পরিচয়ের প্রয়োজন নেই। গোটা বিশ্বের দরবারে পরিচিত ভারতের এই সংস্থা। টেলিকমিউনিকেশন থেকে পেট্রোক্যামিকাল, রিটেল, মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট। দেশ-বিদেশ জুড়ে বিশাল সাম্রাজ্য আম্বানিদের।
আর তা মুম্বইয়ের হেড কোয়ার্টার থেকে পরিচালিত হয়। অনেকেই বিশাল এই সংস্থায় কাজের স্বপ্ন দেখেন। আপনিও যদিও একজন হন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য (Reliance Industries Job) - -

Reliance Industries Job: রইল শিক্ষাগত যোগ্যতা
তবে প্রথমেই প্রথমেই ঠিক করতে হবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রিলায়েন্স নিউ এনার্জি লিমিটেড, রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড এবং রিলায়েন্স রিটেইল লিমিটেডের মধ্যে কোথায় কাজ করতে চান। আর তা নির্ধারিত করার পরেই এক এক করে ধাপ ফেলুন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা খুবই গুরুত্বপূর্ণ। ইঞ্জিনিয়ারিং থেকে বিজনেস ম্যানেজমেন্ট, যে কোনও ফিল্ড থেকে আবেদন করা সম্ভব এই সংস্থায় (Reliance Industries Job)।
Reliance Industries Job: কেরিয়ার পেজ ফলো করুন
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে (Reliance Industries Job) কাজ পেতে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ফলো করুন। এজন্য এই লিঙ্কে- www.ril.com ক্লিক করতে হবে। সেখানে 'Search Opportunities'-অপশনে ক্লিক করতে হবে। কাজ সংক্রান্ত জরুরি কি-ওয়ার্ড দিতে হবে। সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে অপশন থাকলে খুলে যাবে আরও ওয়েবসাইট।
সেখানে বিস্তারিত (Reliance Industries Job) দেখেই আবেদন জানান। প্রয়োজনে সংশ্লিষ্ট ওয়েবসাইট খুঁজে পেতে ইন্টারনেটে সার্চ করতে পারেন। সঠিক চাকরি খুঁজে পেলে, এখনই 'আবেদন করুন'- এই ক্লিক করতে হবে। নির্ধারিত ফরম্যাটে ফর্মটি পূরণ এবং সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন করতে হবে।
গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেইনি, রিলায়েন্স এমার্জিং লিডারশিপ প্রোগ্রাম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ট্রেইনি প্রোগ্রাম ইত্যাদির মতো অনেক প্রোগ্রামও চালায় রিলায়েন্স। এই সমস্ত প্রোগ্রামে জয়েন করতে পারেন। ফ্রেশারদের জন্যও এখানে চাকরি আছে।
Reliance Industries Job: বেতন-
রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজে চাকরি (Reliance Industries Job) পুরো ঘুরে যেতে পারে ভাগ্য। বড় পদে পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত বেতন পাওয়া যায়। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই রিলায়েন্সের ওয়েবসাইটে ভালো ভাবে জেনে নিন। সম্প্রতি গত কয়েকমাস আগেই রিলায়েন্স জিও'তে নিয়োগ করা হয়। সেখানে চাকরি পেতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে আবেদন জানাতে পারবেন। কলকাতা সহ বিভিন্ন স্টোরের জন্য এই নিয়োগ (Reliance Job Vacancy) করা হবে।












Click it and Unblock the Notifications