Air India -তে একাধিক শূন্যপদে walk in interview এর মাধ্যমে নিয়োগ

Air India AIASL Recruitment 2023: চাকরির বাজারে বড় খবর। একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করবে air india air transport services limited ( AIASL)। শিক্ষানবিস, জুনিয়ার কাস্টমার সার্ভিস এক্সিকুটিভ সহ একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে।

যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অবিলম্বে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। জানা গিয়েছে, মোট ৪৯৫ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে (Air India AIASL Recruitment 2023) আলোচনা করা হল। ইতিমধ্যে AIASL-এর তরফে বিস্তারিত জানিয়ে (Recruitment 2023) বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

Air India

এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্যে air india air transport services limited-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করতে হবে। এজন্যে এই লিঙ্কে - aiasl.ইন ক্লিক করতে বলা হয়েছে। তবে এই পদের জন্যে (Air India AIASL Recruitment 2023) নিয়োগ walk in interview এর মাধ্যমে হবে। আর তা কীভাবে সেটা জেনে নিতে হবে।

তবে এর মাধ্যমে বেছে নেওয়া প্রার্থীদের শর্টলিস্ট করা হবে প্রথমে। এরপর ইন্টারভিউ এবং নথি ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে (Air India AIASL Recruitment) নেওয়া হবে। নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। যোগ্যতার মাপকাঠি পূরণ করতে পারছেন এমন আগ্রহী প্রার্থীরা আজ ১৭ এপ্রিল থেকে ২০ এপ্রিল ২০২৩ পর্যন্ত নির্ধারিত ওয়াক-ইন ইন্টারভিউতে যোগ দিতে পারবেন।

আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://www.aiasl.in/resources/Advertisement%20on%20Recruitments%20for%20Varanasi%20Station.pdf- ক্লিক করতে বলা হয়েছে। জানা যাচ্ছে, প্রার্থীদের এইচআরডি ডিপার্টমেন্ট অফিস, এআই ইউনিটি কমপ্লেক্স, পল্লভরাম ক্যান্টনমেন্ট, চেন্নাই-600043-এ ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করতে হবে। এমনটাই জানা গিয়েছে।

তবে মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের বয়স কখনই ২৮ বছরের বেশি হওয়া চলবে না। তবে বেশ কিছু ক্ষেত্রে বয়সে ছাড়ের কথা বলা হয়েছে। হাতে আরও কয়েকটা দিন আছে। এখনই অংশ নিন এই নিয়োগ প্রক্রিয়াতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+