AIC Recruiment 2023: যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েট হলেই বীমা সংস্থায় চাকরি পাকা! বেতন আকাশছোঁয়া
অ্যাগ্রিকালচার ইনস্যুরেন্স কোম্পানি (Agriculture Insurance Company of India)। একাধিক শূন্যপদে জন্যে নিয়োগ করবে এই বীমাসংস্থা (AIC Recruiment)। কীভাবে কোথায় আবেদন করবেন জানুন
chakrir khabar, Sarkari Naukri , AIC Recruiment 2023: গ্র্যাজুয়েট হওয়ার পর বসে রয়েছেন! বিভিন্ন জায়গাতে চাকরি খুঁজে (Recruiment 2023) হতাশ! ভেঙে পড়বেন না। চাকরির বাজারে দারুন সুযোগ। যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েট হলেও মিলতে পারে মোটা অঙ্কের (AIC Recruiment 2023) চাকরি।
এমনই সুযোগ করে দিচ্ছে অ্যাগ্রিকালচার ইনস্যুরেন্স কোম্পানি (Agriculture Insurance Company of India)। একাধিক শূন্যপদে জন্যে নিয়োগ করবে এই বীমাসংস্থা (AIC Recruiment)। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে (Sarkari Naukri) আলোচনা করা হল।

৫০ টি শূন্যপদের জন্য হবে নিয়োগ
দেশের অন্যতম বড় বীমা কোম্পানি Agriculture Insurance Company of India। গোটা দেশেই এই সংস্থা (AIC Recruiment 2023) একাধিক কাজ করে থাকে। ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে সংস্থা নিয়োগ করবে। প্রায় ৫০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ফলে দেরি না করে আজই যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের এই শূন্যপদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

অনলাইনের মাধ্যমে হবে নিয়োগ
অ্যাগ্রিকালচার ইনস্যুরেন্স কোম্পানি (Agriculture Insurance Company of India)-এর তরফে এই নিয়োগ করা হবে। আবেদনকারীদের এই পদে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে জানানো হয়েছে। এজন্যে এই লিঙ্কে- aicofindia.কম গিয়ে ক্লিক করতে বলা হয়েছে। মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ কিন্তু পাঁচ ফেব্রুয়ারি।

বিজ্ঞপ্তিটি পড়তে
গোটা দেশ জুড়েই এই আবেদন করা যাবে। ছেলে-মেয়ে উভয়ই এই পদের জন্যে আবেদন করতে পারবেন। তবে এই পদের জন্যে আবেদনের আগে সংস্থার (AIC Recruiment 2023) তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://www.aicofindia.com/AICEng/General_Documents/Latest/Advertisement%20-%2017012023_16012023.pdf - ক্লিক করতে বলা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা
এই বিষয়ে অ্যাগ্রিকালচার ইনস্যুরেন্স কোম্পানি'র তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে। তবুও এই পদের জন্যে আবেদন করতে হলে নুন্যতম ৬০ শতাংশ অঙ্কের সঙ্গে যে কোনও আবেদনকারীকে গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়াও আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। তবে নুন্যতম ২১ বছর থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত করা যাবে এই আবেদন।

কীভাবে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে
যোগ্য প্রার্থীকে প্রথমে পরীক্ষা দিতে হবে। এরপর বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্যে ডাকা হবে। সেখান থেকেই যোগ্য প্রার্থীকে তলব করা হবে বলে খবর। ১৫০ নম্বরের অঙ্ক পরীক্ষা হবে। এছাড়াও ইংরেজ সহ একাধিক বিষয়ের উপর প্রশ্নও জিজ্ঞেস করা হবে বলে জানানো হয়েছে। ফলে বিস্তারিত জেনে এখনই করুন আবেদন।












Click it and Unblock the Notifications