Govt jobs 2023: CRPF পদে একাধিক নিয়োগ, আবেদন করতে পারবেন মহিলারাও

Govt jobs 2023 : ছোট থেকেই জীবনে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন! পুলিশ কিংবা সেনাবাহিনীতে কাজ করার ইচ্ছা। তাহলে আপনার জন্যে বড় খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ-এ কনস্টেবল ( CRPF) পদের জন্যে দারুণ খবর।

প্রায় ৯ হাজার শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। কীভাবে কোথায় আবেদন করবেন তা জানতে অবশ্যই প্রতিবেদনটি ( CRPF JOBS) বিস্তারিত পড়ে নিন। শীঘ্রই এবং ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।

একাধিক পদের জন্যে এই নিয়োগ করা হবে

একাধিক পদের জন্যে এই নিয়োগ করা হবে

CRPF এর কনস্টেবল, টেকনিক্যাল সহ একাধিক পদের জন্যে এই নিয়োগ করা হবে। আর এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্যে সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তা আবেদন করতে হবে। এজন্যে এই লিঙ্কে- crpf.gov.ইন - ক্লিক করতে বলা হয়েছে। তবে আগামী ২৭ মার্চ থেকে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এজন্যে ২৫ এপ্রিল পর্যন্ত তা আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। এজন্যে আবেদন শুল্ক হিসাবে ১০০ টাকা জমা দিতে হবে।

৯৭১২ টি শূন্যপদ নিয়োগ করা হবে

৯৭১২ টি শূন্যপদ নিয়োগ করা হবে

CRPF-তে কনস্টেবল (টেকনিক্যাল ট্রেডসম্যান) এর মোট ৯৭১২ টি শূন্যপদ নিয়োগ করা হবে। আর এর মধ্যে চালক, মোটর মেকানিক গাড়ি চালক, দর্জি, ব্রাস ব্যান্ড, পাইপ ব্যান্ড, বাগলার, মালী, পেইন্টার, বাবুর্চি / ওয়েটার ক্যারিয়ার এবং ওয়াশারম্যান পদে নিয়োগ দেওয়া হবে। তবে তাৎপর্যপূর্ণ ভাবে মহিলারাও এই শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। এজন্যে ১০৭ টি শূন্যপদ রয়েছে বলে জানা গিয়েছে। মহিলাদের আবেদনের ক্ষেত্রে কোনও আবেদন শুল্ক দিতে হবে না।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

সিআরপিএফ পদের আবেদন করতে হলে আবেদনকারীকে নুন্যতম হাইস্কুল পাস হতেই হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই পাশ করতেই হবে। ড্রাইভার পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স নুন্যতম ২১ বছর হতে হবে। সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে বলে জানা গিয়েছে।

 পড়ে নিন বিজ্ঞপ্তি-

পড়ে নিন বিজ্ঞপ্তি-

দেশের একাধিক জায়গা থেকে এই শূন্যপদের জন্যে আবেদন করা যাবে। পুরুষদের পাশাপাশি মহিলারাও এই পদের জন্যে আবেদন করতে পারবেন। তবে আবেদনের আগে সিআরপিএফের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://crpf.gov.in/recruitment-details-hi.htm?263/AdvertiseDetail - ক্লিক করতে বলা হয়েছে। বিস্তারিত জেনেই এই পদের জন্যে আবেদন করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+