PNB Recruitment 2024: কয়েক হাজার শূন্যপদে লোক নিয়োগের নোটিস, দ্রুত আবেদন করুন এইভাবে
PNB Recruitment 2024: ব্যাঙ্কের চাকরিতে কাজের চাপ থাকলেও নিশ্চিত জীবনের জন্য এই চাকরি পছন্দ করেন অনেকেই। ব্যাঙ্কে চাকরির আরও একটা সুযোগ সামনে এল।
চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab national bank)। কয়েক হাজার শূন্যপদে লোক নিয়োগ করা হবে, ফলে চাকরির সুযোগ (PNB Recruitment 2024) হবে অনেক বেশি।

PNB Recruitment 2024: কীভাবে আবেদন-
ইতিমধ্যেই অনলাইনে আবেদন জানানোর প্রক্রিয়া (PNB Recruitment 2024) শুরু হয়েছে। অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। pnbindia.in-তে আবেদন করা যাবে। ১৪ জুলাই পর্যন্ত সময় আছে। চলতি মাসেই হবে নিয়োগের অনলাইন পরীক্ষাও। আগামী ২৮ জুলাই সেই পরীক্ষা হওয়ার কথা। মোট ২৭০০ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।
PNB Recruitment 2024: বয়স-
বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত আসনের জন্য বয়সে কিছুটা ছাড় পাওয়া (PNB Recruitment 2024) যাবে। বিস্তারিত ব্যাঙ্কের তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি পড়ে নিন। আর তা সংশ্লিষ্ট প্রতিবেদনের নীচে দেওয়া হয়েছে।
PNB Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা-
যে কোনও অনুমনোদন প্রাপ্ত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (PNB Recruitment 2024) হতে হবে। মার্কশিট ও ডিগ্রি সার্টিফিকেট দিতে হবে প্রমাণপত্র হিসেবে। সংশ্লিষ্ট রাজ্যের আঞ্চলিক ভাষায় কথা বলতে সক্ষম হতে হবে। পড়তে ও লিখতেও জানতে হবে সেই ভাষা।
PNB Recruitment 2024: আবেদন যেভাবে করবেন জানুন
pnbindia.in- এই ওয়েবসাইটে যান। Recruitments লেখা লিঙ্কে ক্লিক (PNB Recruitment 2024) করুন। অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্টের নোটিফিকেশনে ক্লিক করুন। লগ ইন করে আবেদন করুন। যে যে ফাইল প্রয়োজন, তা অ্যাটাচ করুন। এরপর অনলাইনে আবেদনের টাকা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন। এরপর একটি কপি ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন।
PNB Recruitment 2024: আবেদন মূল্য-
জেনারেল ও ওবিসি ক্যাটাগরির জন্য (PNB Recruitment 2024) আবেদন ফি ৯৪৪ টাকা। মহিলা, এসসি ও এসটি ক্যাটাগরির জন্য ৭০৮ টাকা।
PNB Recruitment 2024: কীভাবে হবে বাছাই-
প্রথমে অনলাইনে হবে লিখিত পরীক্ষা। কম্পিউটার, রিজনিং, অ্যাপ্টিটিউট, ইংরেজি বিষয়ে পরীক্ষা হবে। ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাব থেকে পরীক্ষা দিতে হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab national bank) এর এই পদে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিন। এজন্য এই লিঙ্কে - PNB Recruitment 2024 --- ক্লিক করতে হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications