PGT Teacher Recruitment 2021: টেট এবং বিএড থাকলে দুহাজারেও বেশি পদে শিক্ষক নিয়োগ, দিতে হবে না পরীক্ষা
এই অবস্থায় দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল। অনলাইনের মাধ্যমেই চলছে পড়াশুনা। এই অবস্থায় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন বিষয়ের জন্যে এই শিক্ষক নিয়োগ করা হচ্ছে। পোস্ট গ্র্যাজুয়েট পদের জন্যে এই নিয়োগ করা হবে।
Teacher Recruitment 2021: মাধ্যমিক শিক্ষা দফতর, অসম ( Directorate of Secondary Education, Assam) এর তরফ থেকে শিক্ষক নিয়োগ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। করোনা অবস্থাতে টলমল পরিস্থিতি।
এই অবস্থায় দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল। অনলাইনের মাধ্যমেই চলছে পড়াশুনা। এই অবস্থায় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন বিষয়ের জন্যে এই শিক্ষক নিয়োগ করা হচ্ছে। পোস্ট গ্র্যাজুয়েট পদের জন্যে এই নিয়োগ করা হবে।
এই অবস্থায় বড় খবর।

অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। সরকারি ওয়েবসাইট madhyamik.assam.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ২০ অক্টোবরের মধ্যে এই আবেদন করা যাবে। ইতিমধ্যে এই নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মোট ২২৭২ পদের জন্যের এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজংতি জারি করা হয়েছে। ভালো ভাবে বিজ্ঞপ্তিটি পড়ে আবেদন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা কি?
আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। যে কোনও অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে আবেদনকারীর এই ড্রিগ্রি থাকতে হবে। যে কোনও বিষয়ের উপর থাকলেই হবে। তবে যে বিষয়ে আবেদন করতে চাইছেন তাতে থাকাটা বাধ্যতামূলক। আবেদনকারীকে বিএড ডিগ্রি থাকতে হবে। এছাড়াও অবশ্যই আবেদণকারীকে টেট পাশ করতে হবে। আরও বিষয়ে জানার জন্যে ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারেন। সেখানে আরও বিস্তারিত ভাবে বলা হয়েছে।

আবেদনের বয়স
শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ভালো খবর অবশ্যই। তবে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে। যেমন আবেদনকারীর নুন্যতম বয়স হতে হবে ২১ বছর। এবং সর্বোচ্চ ৩৮ বছর পর্যন্ত এই দের জন্যে আবেদন করতে পারবেন। ওবিসি সহ সংরক্ষিত ক্ষেত্রে আবেদনের বয়সের ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। এক্ষেত্রে ৪৩ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

যোগ্য প্রার্থীকে কিভাবে বেছে নেওয়া হবে?
যোগ্য প্রার্থীকে মেরিট লিস্টের মাধ্যমে বেছে নেওয়া হবে। এই সমস্ত পদের ক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। এরপর মেরিট লিস্ট অনুযায়ী বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে। এক্ষেত্রে কোনও আলাদা করে পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না। শুধু তাই নয়, যোগ্য প্রার্থীকে বেছে নিয়ে বিভিন্ন জেলার স্কুলে পোস্টিং করা হবে।

অবশ্যই জরুরি তিথ্যগুলি নজর রাখুন-
ইতিমধ্যে আবেদনের সময়সীমা শুরু হয়ে গিয়েছে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া। আবেদনের শেষ তারিখ চলতি মাসের ২০ তারিখ। madhyamik.assam.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।












Click it and Unblock the Notifications